সময় কলকাতা ডেস্ক : দোল উপলক্ষে রং মাখানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার বাউড়িয়া। সোমবার সেই ঘটনাকে কেন্দ্র করেই দফায় বোমাবাজি সহ একাধিক বাড়ি ভাঙচুড়ের অভিযোগ ওঠে বাউরিয়ার ফোট গ্লস্টার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাউড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ১০ জনকে আটক করেছে পুলিশ ।
স্থানীয় ক্লাব রুপা সংঘ ও পরিষেবা সংঘের সদস্যরা দোলের দিনে নিজেদের মধ্যে রং খেলাকে কেন্দ্র করে পরস্পর বিবাদে জড়ান। ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার গন্ডগোল হলেও তা পরে থেমে যায়। কিন্তু রবিবার ফের সংঘর্ষে লিপ্ত হন বিবাদমান ওই দুই ক্লাব। দফায় দফায় বোমাবাজি সহ একাধিক বাড়ি ভাঙচুড়ের অভিযোগ ওঠে ওই এলাকায়।


More Stories
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
ইসলামপুরে দুষ্কৃতীর গুলিতে নিহত প্রধান শিক্ষক
লিগের খেলা সুসম্পন্ন করে বারাসাত স্টেডিয়াম দিল ডার্বির বার্তা