সময় কলকাতা ডেস্কঃ সরকারি জমি কাদের দখলে থাকবে তা টানাপোড়েন দুই সরকারি দপ্তরের আধিকারিকদের মধ্যে। সোমবার বারাসাত কোর্ট এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এই গণ্ডগোলকে কেন্দ্রকরে এলাকায় ব্যাপকর উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে দুপক্ষকে শান্ত করে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে,বারাসাতের কে কে মিত্র রোডে জেলা আদালতের একটি ভবন আছে।দীর্ঘদিন ধরেই বারাসাত আদালতের তত্ত্বাবধানে রয়েছে ওই ভবনটি।সোমবার আচমকাই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তরফে জেসিবি নিয়ে কিছু লোক সেটিকে ভাঙতে আসে।জেসিবি দিয়ে বেশ খানিকটা ভবন ভাঙার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বারাসাত জেলা আদালতের রেজিস্টার ও ম্যানেজার । তাঁরা হাজির হয়ে বাড়ি ভাঙার কাজ বন্ধ করে দেন।বারাসাত জেলা আদালতের ম্যানেজার বিদ্যুৎ রায় বলেন, ওই জমির সমস্ত কাগজপত্র আমাদের নামে রয়েছে। কিন্তু আমাদের কোনও কিছু না জানিয়েই স্বাস্থ্য দপ্তর কিভাবে এই বাড়ি ভাঙতে শুরু করল তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দাবি,সরকারি ভাবে এই ভবন তাঁদের দেওয়া হয়েছে উন্নয়নমূলক কাজের জন্য। তাই তারা এই ভবন ভাঙতে লোক পাঠিয়েছেন।সরকারি দুই দপ্তরের জটিলতা ক্রমশ বাড়তে থাকায় এদিন ঘটনাস্থলে বারাসাতের বিএলআরও এসে উপস্থিত হন।ইতিমধ্যেই প্রশাসন সামরিক ভাবে ওই বিল্ডিং ভাঙার কাজ বন্ধ করে দেয়।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন