Home » মনোনয়নপত্র জমা দিলেন শত্রুঘ্ন সিনহা, বর্ণাঢ্য শোভাযাত্রায় কর্মীদের ঢল

মনোনয়নপত্র জমা দিলেন শত্রুঘ্ন সিনহা, বর্ণাঢ্য শোভাযাত্রায় কর্মীদের ঢল

সময় কলকাতা ডেস্ক: বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সোমবার আসানসোলে নিজের মনোনয়নপত্র জমা দিলেন তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা।ঢাকের তালে তালে হুড খোলা গাড়িতে করে এদিন তিনি মনোনয়ন পত্র জমা দিতে বের হন। এদিন সকাল দশটার পর আসানসোলের জিটি রোডের বিএনআরে রবীন্দ্র ভবনের সামনে থেকে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।ঢাকের সঙ্গে তৃনমুল কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

প্রার্থীর সঙ্গে ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, শ্রীরামপরের সাংসদ কল্যান বন্দোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়। আসানসোলের কন্যাপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন শত্রুঘ্ন সিনহা।

প্রার্থী হিসাবে নাম ঘোষনার পর রবিবার রাতে সস্ত্রীক আসানসলোর মাটিতে পা রাখলেন শত্রুঘ্ন সিনহা। এদিন সন্ধ্যায় অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি ৷ সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ৷ এছাড়াও তৃণমূলের একাধিক বিধায়ক, দুর্গাপুর-আসানসোলের সমস্ত শীর্ষ স্থানীয় তৃণমূল নেতা এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন৷ মনোনয়নপত্র জমা দেওয়ার পর নিজের জয় নিয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী।

About Post Author