সময় কলকাতা ডেস্কঃ ফের বাড়ল জ্বালানির দাম। সোমবার মধ্যরাত থেকে কার্যকর করা হয় নতুন মূল্য। পেট্রোল-ডিজেল সহ দাম বাড়ল রান্নার গ্যাসেরও। পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে দাঁড়াল ১০৫.৫১ টাকা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে হল ৯০.৬২ টাকা। এদিকে ভর্তুকিহীন গ্যাসের আগে দাম ছিল ৯২৬ টাকা। ৫০ টাকা বেড়ে নতুন দাম হল ৯৭৬ টাকা। একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম। দাম বাড়তেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। তবে বানিজ্যিক গ্যাসের দাম ৮ টাকা কমে দাম হল ২০৮৭ টাকা। রাজধানী দিল্লিতে এর আগে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮৯৯ টাকা ৫০ পয়সা। বর্তমানে সেই সিলিন্ডারের দাম বেড়ে হল ৯৪৯ টাকা ৫০ পয়সা। অন্যদিকে, লখনউ এবং পাটনাতে গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার পর দাম হয়েছে যথাক্রমে ৯৮৭ টাকা ৫০ পয়সা ও ১০৪৭ টাকা ৫০ পয়সা। মুম্বাইতে গ্যাসের দাম ৮৯৯ টাকা ৫০ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৪৯ টাকা ৫০ পয়সা।
এদিকে প্রায় এক মাস হতে চলল ইউক্রেন -রাশিয়ার যুদ্ধ। রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে একাধিক পশ্চিমি দেশ। আমেরিকা সহ আরও অনেক দেশ রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করেছে। ফলে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খুব যে ভাল তা বলা যায়না ।সেই কারণে রাশিয়া তেল রপ্তানির ক্ষেত্রে ব্যারেল প্রতি ২৫ থেকে ৩০ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করে।যদিও এই ছাড়ের ব্যাপারে ইউরোপীয় দেশগুলি তেমন পাত্তা দেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত ইতিমধ্যেই রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে৷কিন্তু তা সত্ত্বেও বাড়ল জ্বালানির দাম। যদিও এর আগে কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরির আশ্বাস ছিল রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কোন প্রভাব পড়বে না জ্বালানি তেল ও রান্নার গ্যাসের ওপরে।
রাশিয়া- ইউক্রেন যুদ্ধের প্রভাব, দাম বাড়ল জ্বালানি ও রান্নার গ্যাসের, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?