সময় কলকাতা ডেস্কঃ ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের ! দেশ জুড়ে জ্বালানির দামবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের।প্রায় তিন মাস পেরিয়ে পরপর দুদিন কলকাতায় পেট্রোল ডিজেলের দাম বাড়ল।বুধবার পেট্রোলের দাম ৮৩ পয়সা বেড়েছে।নতুন দাম হয়েছে ১০৬.৩৪ টাকা।একই সঙ্গে লিটার প্রতি ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে নতুন দাম হয়েছে ৯১.৪২ টাকা।

সরকারি তেল সংস্থাগুলি ২১ মার্চ জ্বালানির দামবৃদ্ধির কথা ঘোষণা করে.২২ মার্চ সকাল থেকেই নতুন দাম কার্যকর হওয়ার পরে ফের বুধবার দাম বাড়ল।এদিকে একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দামও।মঙ্গলবার ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়ে নতুন দাম হয়েছে ৯৭৬ টাকা।

উল্লেখ্য রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে।রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে একাধিক পশ্চিমি দেশ।আমেরিকা সহ আরও অনেক দেশ রাশিয়া থেকে পুরোপুরি ভাবে তেল আমদানি নিষিদ্ধ করেছে।যদিও এর আগে কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরির আশ্বাস ছিল রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কোন প্রভাব পড়বে না জ্বালানি তেল ও রান্নার গ্যাসের ওপরে।তাও দ্বিতীয়বারের মতো কেন পেট্রোল ডিজেলের দাম বাড়ল সে নিয়েই প্রশ্ন তুলছে সাধারণ মানুষেরা।অন্যদিকে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করেছেন অনেক বিশেষজ্ঞরা।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
চমকে দিলেন ট্রাম্প, কোন প্রেক্ষাপটে ভারত – মার্কিন বাণিজ্য চুক্তি? কেন ট্রাম্পের অবস্থান বদল?
বার্ষিক ১২ লক্ষ টাকা আয় করমুক্ত , বাজেটের আগে অর্থমন্ত্রীর বক্তব্যে আশাবাদী দৃষ্টিভঙ্গি