Home » হলদিয়ার শ্রমিকদের সমস্যা সমাধানে টোল ফ্রি নম্বর আইএনটিটিইউসির

হলদিয়ার শ্রমিকদের সমস্যা সমাধানে টোল ফ্রি নম্বর আইএনটিটিইউসির

সময় কলকাতা ডেস্কঃ শ্রমিকদের নানান সমস্যার কথা জানানোর সুবিধার্থে এবার হলদিয়ার বিভিন্ন কারখানায় চালু হল একটি টোল ফ্রি নম্বর।নম্বরটি হল ৬২৯২২৬২৪৬৩।মঙ্গলবার তৃণমূলের রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচীর উদ্যোগ নেয় তমলুক সাংগঠনিক আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার।এদিন জেলা কমিটির সদস্যকে নিয়ে হলদিয়ার বিভিন্ন কলকারখানার শ্রমিকদের সুবিধার্থে কারখানাগুলির গেটে লাগানো হয় ফেস্টুন।পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করেছেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়।


কারখানার শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ কিংবা শ্রমিকরা কোনোভাবে শোষিত হলে সেই অভিযোগ এই টোল ফ্রি নম্বরে জানাতে পারবে তাঁরা।যদিও কারখানার গেটে কিংবা জনবহুল এলাকাতে টোল ফ্রি নম্বরের ব্যানার আগেই লাগানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়।এদিন হলদিয়ার বিভিন্ন কারখানার সমস্ত শ্রমিক যাতে এই টোল ফ্রী নম্বর সম্পর্কে ওয়াকিবহাল হয় সেই উদ্দেশ্যেই প্রচারে বের হয়  তমলুকের  আইএনটিটিইউসির কর্মীরা।তৃণমূলের শ্রমিক ইউনিয়ন কমিটির ১৩ জন সদস্য মিলিতভাবে হলদিয়ার কয়েকটি কারখানার সামনে  ব্যানারগুলোকে লাগান।

তমলুক সাংগঠনিক আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার শ্রমিক কর্মচারীদের উদ্যেশ্যে বললেন,” কোনো শ্রমিকের যদি কোনোরকম সমস্যা থাকে, তাহলে টোল ফ্রি নম্বরে সমস্যার কথা ফোন করে অথবা লিখিতভাবে হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে পারেন।পাশাপাশি তিনি জানান,কারখানার শ্রমিকরা যাতে কোনো রকম সমস্যায় না পড়ে  সর্বদা নজরদারি রাখা হচ্ছে।অন্যদিকে  তমলুক সাংগঠনিক আইএনটিটিইউসি সম্পাদক সুদীপ্ত ভক্তা বলেন, ‘আমরা কারখানার শ্রমিকদের পাশে সর্বদা রয়েছি এবং থাকব।শ্রমিক বন্ধুদের সমস্যার কথা শুনাকিংবা শ্রমিকদের পাশে থাকার আমরা চেষ্টা করব।‘

About Post Author