Home » বালিগঞ্জ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা সায়রা শাহ হালিমের

বালিগঞ্জ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা সায়রা শাহ হালিমের

সময় কলকাতা ডেস্ক : আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। নির্বাচনের জন্য ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে। বুধবার বামেদের হয়ে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিলেন বামপার্থী সায়রা শাহ হালিম। নির্বাচনে জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী তিনি।

কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী বুধবার সার্ভে বিল্ডিংয়ের সামনে মনোনয়ন জমা দিতে হাজির হন ফুয়াদ পত্নী সায়রা শাহ হালিম। তিনি বলেন, বালিগঞ্জে জেতার ব্যাপারে আমি একশো শতাংশ আশাবাদী। আজকে দিনটি অতি গুরুত্বপূর্ণ ।আশা রাখছি বালিগঞ্জের মানুষের ১০০ শতাংশ সমর্থন পেয়ে আমরা এগিয়ে যাবো।এই উপনির্বাচনে ডান বাম কংগ্রেস বিজেপি মিলিয়ে এক লড়াইয়ের প্রসঙ্গে তিনি বলেন, বালিগঞ্জ থেকে আমাদের জয় হবে। আগামীদিনেও এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি । বালিগঞ্জ থেকে মানুষ তাঁদের আশীর্বাদ করবেন বলে দাবি বাম প্রার্থীর।

গত বছরের ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বালিগঞ্জ কেন্দ্রের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের। পাশাপশি ১৮ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। একই সঙ্গে তিনি আসানসোলের সাংসদ পদ থেকেও ইস্তফা দেন।ফলে  বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রে প্রতিনিধিহীন হয়। তাই সম্প্রতি এই দুই কেন্দ্রে উপনির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন।

About Post Author