সময় কলকাতা ডেস্ক : শহর জুড়ে দীর্ঘদিন অবহেলায় পড়ে আছে বিভিন্ন মনীষীদের আবক্ষ মূর্তি। এবার সেই মূর্তিগুলিকে পরিষ্কার পরিছন্ন করার উদ্যোগ নিল বারাসাত পুরসভা। বারাসাত শহর জুড়ে সৌন্দার্যায়ন বৃদ্ধি করতে বিভিন্ন সড়কের পাশে মনীষীদের মূর্তি স্থাপন করা হয় পুরসভার উদ্যোগে। কিন্তু রক্ষণাবেক্ষনের অভাবে ধুলো পরে সৌন্দর্য্য নস্ট হচ্ছিল মূর্তিগুলির।

বৃহস্পতিবার শহর জুড়ে সেই মূর্তিগুলিকে জল দিয়ে পরিস্কার করে সৌন্দার্যায়ন বৃদ্ধি করার অভিনব প্রয়াস নিতে দেখা গেল বারাসাত পুরসভাকে। বারাসাত শহরজুড়ে চাপাডালি মোড় থেকে শুরু করে ডাকবাংলো ও রথতলা এমনকি হেলা বটতলার বিভিন্ন জায়গায় মনীষীদের মূর্তি বসানো রয়েছে। জাতীয় সড়কের চারপাশে মূর্তিগুলি থাকায় দিনরাত তার চারপাশে প্রচুর গাড়ি চলাচল করে। যার ফলে ধুলোর আস্তরণ পড়ে যায় মূর্তিগুলিতে।

এছাড়াও দীর্ঘদিনের বারাসাতের মানুষের আশঙ্কা ছিল, মূর্তিগুলি অবহেলায় পরে নষ্ট না হয়ে যায়। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিও ছিল মূর্তিগুলিকে দ্রুত পরিষ্কার করা হোক। তাই বারাসাত বাসীর দাবি মেনে এগিয়ে এল বারাসাত পুরসভা। নবগঠিত পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে মূর্তিগুলিকে ধুয়ে পরিষ্কার করা হয়।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান