সময় কলকাতা ডেস্কঃ শেষ পর্যন্ত রামপুরহাট-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বগটুই ঘটনার তদন্ত আর রাজ্য সরকার গঠিত সিট তদন্ত করবে না। এরপর সিবিআই তদন্ত হবে। হাইকোর্টের নজরদারিতে হবে তদন্ত। শুক্রবার বগটুইয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা হাই কোর্ট। রায়ে আদালত জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজ্য যেন সহযোগিতা করে। সিবিআইকে দ্রুত তদন্তের নির্দেশ দেয় আদালত। জানানো হয়, দ্রুত গ্রেফতার করতে হবে দোষীদের। উল্লেখ্য, একই সঙ্গে এই বগটুই হত্যা কাণ্ড নিয়ে শুক্রবার বেশ কয়েকটি জনস্বার্থ মামলাকে একত্র করে শুনানি হয় হাই কোর্টে। পরবর্তী শুনানির তারিখ আগামী ৭ ই এপ্রিল। উল্লেখ্য প্রথম থেকেই রাজ্যের বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সিবিআইকে দিয়ে তদন্তের দাবি জানিয়ে আসছিল। সেই দাবিকেই শীল মোহর দিল কলকাতা হাইকোর্ট।
এদিকে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বগটুই গ্রামে যান। কথা বলেন মৃত ৮ টি পরিবারের সদস্যদের সঙ্গে। এবং পুলিশকে এই হত্যা কাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত আনারুল হোসেনকে গ্রেপ্তারের নির্দেশ দেন মমতা । ওইদিনই বীরভুমের তারাপীঠ থেকে আনারুলকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে তিনি থানার আই সি ও এস ডিপিও কে শাস্তির নির্দেশ দেন তিনি।


More Stories
তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত মমতা, সাসপেন্ড অভিষেক
পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?
তারকেশ্বরে শ্যামাপ্রসাদের স্মরণে নরেন্দ্র মোদি, কৃষকদের প্রকল্পের সূচনা