Home » অভিষেকের প্রয়াণে শোক বার্তা লিখে সমালোচনার মুখে প্রসেনজিৎ

অভিষেকের প্রয়াণে শোক বার্তা লিখে সমালোচনার মুখে প্রসেনজিৎ

সময় কলকাতা ডেস্ক: গোটা টলিউডকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ তার পরিবার, আত্মীয়-স্বজন,বন্ধু, সহ-অভিনেতারা। বৃহস্পতিবার অভিষেক চট্টোপাধ্যায় এর মৃত্যুতে টুইট করে শোক বার্তা দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু এই শোক বার্তা লিখে সমালোচনার মুখে পড়তে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

প্রথমে কোন প্রতিক্রিয়া না দিতে চাইলেও পরে অভিষেক চট্টোপাধ‍্যায়ের একটি ছবি শেয়ার করে প্রসেনজিৎ লেখেন, ‘বিশ্বাস হচ্ছে না যে অভিষেক আর নেই। কি বলব, কি লিখব… বলার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। তোর বিকল্প হবে না কোনোদিন। ভালো থাকিস রে বন্ধু।’

টলিউড ইন্ডাস্ট্রিতে একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর পরেই নাম ছিল অভিষেক চট্টোপাধ্যায় এর। অভিনেতা হিসেবে দুজনে চুটিয়ে অভিনয় করেছেন বহু সিনেমায়। কিন্তু অভিষেক একসময় অভিযোগ তুলেছিলেন ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটির কারণেই তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে ।সেই কথার প্রেক্ষিতেই অনেক নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি প্রসেনজিৎকে।

একজন লিখেছেন, সহ অভিনেতার চলে যাওয়াটা সত্যিই বেদনাদায়ক। কিন্তু প্রসেনজিৎ চাইলেই বন্ধুর পাশে দাঁড়িয়ে তাকে সাহায‍্য করতে পারতেন। বন্ধু যখন কাজ পাচ্ছিল না তখন তিনি কোনো ব‍্যবস্থা নেননি।

তবে পুরনো স্মৃতি রোমন্থন করে প্রসেনজিৎ শুধু বন্ধু তথা সহকর্মীর সঙ্গে কাটানো ভাল ও সুখের স্মৃতিটুকুই মনে রেখে দিতে চান।

About Post Author