সময় কলকাতা ডেস্ক: ফের নক্ষত্রপতন। বিনোদন জগতে শোকের ছায়া। অকালে চলে গেলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তার এই হটাৎ মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার ও টলিপাড়া।রাত ১ টা নাগাদ বাড়িতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন প্রবাদপ্রতিম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।বুধবার রাতেও শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন অভিনেতা। শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চাওয়া হলেও রাজি হননি অভিনেতা। বাড়িতেই চিকিৎসা করাতেই চান বলে জানান তিনি নিজেই। বাড়িতে চিকিৎসা চলাকালীন রাত একটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড।

অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে দুপুরে টলিপাড়ায় নিয়ে যাওয়া হবে অভিষেকের দেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর ক্যাওড়াতলা মহাশ্মশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেত্রী ইন্দ্রানী হালদার বলেন, কত সময় একসঙ্গে কেটেছে। এভাবে ওর চলে যাওয়াটা মেনে নিতে পারছি না।

১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্ম। পথভোলা ছবির মধ্যে দিয়ে তার প্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ। তার একাধিক সিনেমা দর্শকের মন কেড়ে নিয়েছে তার মধ্যে বিশেষ কিছু সিনেমা হল, মায়ার বাঁধন, জয়বাবা ভোলানাথ, মায়ের আঁচল, গীত সংগীত, সুজন সখী, সখি তুমি কার, তুফান। অত্যন্ত জনপ্রিয় মুখ অভিষেক চট্টোপাধ্যায়। তারপর অনেকটা সময় সিনেমা জগৎ থেকে দূরে চলে গিয়েছিলেন তিনি ধারাবাহিকের মধ্যে দিয়ে আবার ফিরে আসেন দর্শকের সামনে। সম্প্রতি, খরকুটো সিরিয়ালে দেখা গিয়েছে তাকে দর্শকদের মন জয় করতে বেশি সময় লাগেনি তার। তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না সংস্কৃতি মহল। অভিনেত্রী তৃণা সাহা বলেন, সেটে অসুস্থ হওয়ার সময়ও ঠিক আছেন বলে জানালেন। তারপর যে কোথাথেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না।

অসময়ে চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। পায়ের শিরায় দিন দশেক ধরে অসহ্য ব্যাথা। সেই ব্যথা নিয়েই একটি বাংলা চ্যানেলে জিতের হোস্ট করা শোতে নিয়মিত যাচ্ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। পারিবারিক বন্ধু ও অভিনেতা কৌশিক জানান, নিয়মিত এক গাদা ওষুধ খাচ্ছিলেন তিনি।পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে কিছুতেই রাজি হননি তিনি। বাড়িতেই শুরু হয় চিকিৎসা। মাঝ রাতে তীব্র হার্টঅ্যাটাকে মারা যান এই অভিনেতা।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র