Home » আনিশ হত্যা মামলার বিচার চেয়ে ‘ন্যায় বিচার যাত্রা’ অধীরের

আনিশ হত্যা মামলার বিচার চেয়ে ‘ন্যায় বিচার যাত্রা’ অধীরের

সময় কলকাতা ডেস্ক: দিনের পর দিন চলে যায়, কেসের পর কেস চাপা পড়ে যায়। কিন্তু প্রকৃত বিচার মেলে না। দোষীর শাস্তি হয় না । তাই আজ আনিস হত্যা মামলায় ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হল  জাতীয় কংগ্রেস।শুক্রবার হাওড়ার আমতা থেকে ন্যায় যাত্রা করে রাজ্য জাতীয় কংগ্রেস। এদিন সকালে আনিশের বাড়ি হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। আনিসের বাড়িতে তাঁর বাবার সঙ্গে দেখা করেন তিনি। পাশে আছেন এই বার্তা দিতে এদিন আনিশের বাবার হাতে আর্থিক সাহায্য তুলে দেন ।

আনিশের বাড়ি থেকে আমতা সীমানগড়া পৌঁছায় কংগ্রেসের প্রতিনিধি দল। সেখান থেকে মিছিল শুরু হয় ন্যায় বিচার যাত্রার নিছিল। সেই মিছিল গিয়ে পৌঁছয় বাইনানে। তারপর সেখানে সাময়িক বিরতি নিয়ে মিছিল রওনাদেয় সত্যপীর তলার উদ্দেশ্যে। সত্যপীরতলা থেকে মিছিল  পৌঁছায় কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে। প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, আনিস কাণ্ডে দোষীদের অবিলম্বে গ্রেফতার করা এবং তার প্রতি ন্যায় বিচার চেয়েই এই মিছিল করা হয় ।

উল্লেখ্য, এর আগেও কলকাতার ধর্মতলায় আনিস খান এবং তুহিনা খাতুনের নির্মম হত্যার প্রতিবাদে সামিল হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। প্রসঙ্গত আনিস খান হত্যাকাণ্ডের পর তোলপাড় হয় গোটা রাজ্য। এখনও পর্যন্ত এই হত্যার কিনারা করতে পারেনি পুলিশ বা রাজ্য সরকার গঠিত তদন্তকারী দল। তাই অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে এদিন মিছিল করে কংগ্রেস।

About Post Author