Home » কীটনাশক দিয়ে মাছ মারার অভিযোগ গাইঘাটায়

কীটনাশক দিয়ে মাছ মারার অভিযোগ গাইঘাটায়

সময় কলকাতা ডেস্ক : রাতের অন্ধকারে কীটনাশক দিয়ে পুকুরের মাছ মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গাইঘাটায় কেমিয়া গ্রামের এই ঘটনায় আতঙ্কে এলাকার মৎস্য চাষীরা। ঘটনায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ এক চাষীর। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনো বুঝতে পারছেন না চাষীরা।

গাইঘাটা কেমিয়া গ্রামেরই বাসিন্দা মহম্মদ আজিজুল রহমান মণ্ডল জানান, দীর্ঘ ২০ বছর মাছ চাষ করে আসছেন ওই এলাকায়। আগে কোনও দিন এই ধরনের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। তিনি আরো বলেন ভোরে আমাকে ফোন করে জানানো হয় পুকুরের মাছ মরে পরে আছে। ঘটনাস্থলে আসতেই দেখি মাছ গুলো মরে পুকুরে ভেসে উঠেছে। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে কে বা কারা এই কাজ করেছে তা এখনো স্পষ্ট নয় চাষীর কাছে । ঘটনায় মালিক পক্ষের সঙ্গে অন্য কারো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করেন ওই মৎস্যচাষী।

প্রতিহিংসার বশে এই ঘটনা ঘটানো হয়েছে । যা প্রকৃতপক্ষে নিন্দনীয় বলে জানান পুকুরেরই মালিক জয়দেব ঘোষ। এই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হিসেব এখন কে মিটাবে? সেই নিয়ে মাথায় হাত পুকুর মালিকের ।তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কেমিয়ায়। ঘটনার খবর জানতে পেরে আতঙ্কে দিন কাটছে এলাকার অন্যান্য মৎস্য চাষীদের।

About Post Author