Home » অভিষেকের অন্তিম শুটিং পর্ব স্ত্রীর সঙ্গেই, প্রকাশ্যে টুকরো ছবি

অভিষেকের অন্তিম শুটিং পর্ব স্ত্রীর সঙ্গেই, প্রকাশ্যে টুকরো ছবি

সময় কলকাতা ডেস্ক: ইচ্ছে ছিল জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যাবেন। অভিনয় দিয়ে মানুষের মন জয় করবেন, করেছিলেন ও তাই। দর্শকের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তার এই হঠাৎ না ফেরার দেশে চলে যাওয়া এখনো মেনে নিতে পারছেন না তার পরিবারের মতো আপামর দর্শক।যারা তাকে ভালবাসেন তারা এখন শুধু স্মৃতি হাতরাচ্ছেন।

জীবনের শেষ দিনও শুটিংয়ের মঞ্চে কাটিয়ে গেলেন অভিনেতা। রাজার মতো চলে গেলেন। তবে শেষ শুটিং দৃশ্যটি অভিনয় করেছেন তার নিজের স্ত্রীর সঙ্গে। প্রকাশ্যে এসেছে সেই শুটিং এর কিছু ঝলক যা আবেগপ্রবণ করে দিচ্ছে প্রত্যেকটি মানুষকে। জিৎ সঞ্চালিত একটি রিয়েলিটি শোয়ের জন্য শেষ শুটিং করেছেন অভিনেতা। স্ত্রী সংযুক্তা সহ অভিষেক চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে। নিজেদের সম্পর্কের ভালোবাসার কথা এই মঞ্চে দাঁড়িয়ে বলেন অভিনেতা। তিনি জানান, সংযুক্তার সঙ্গে তাঁর এপ্রিলে দেখা, আর তার তিন মাসের মধ্যেই অর্থাৎ জুলাইয়ে বিয়ে হয়ে যায় তাঁদের।

প্রকাশ্য মঞ্চে তার স্ত্রী সংযুক্তাও জানান অভিষেককে দেখে তার প্রথম অনুভূতির কথা। স্বামী-স্ত্রীর সম্পর্কের কিছু ভালোবাসার টুকরো ছবি উঠে এসেছে এই ভিডিওতে স্ত্রীকে চুম্বন দিতেও দেখা গেছে অভিষেককে আর এই সুন্দর মিষ্টি ছবি চোখের সামনে আসতেই চোখের জল ঝরছে দর্শকদের। মাত্র ৫৮ বছর বয়সে অভিনেতার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেনা কেউই।

About Post Author