সময় কলকাতা ডেস্কঃ ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বাড়ি ঢুকে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। বোলপুরের কালিকাপুর এলাকার ঘটনা। শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সন্তোষ বাগদী ও শ্রাবণী বাগদী। দুদিন পর বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা। আলমারি খোলা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাড়ির মালিকের অভিযোগ, তালা ভেঙে প্রায় চার ভরি সোনা ও ৭০ হাজার টাকা চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী।

দুদিন আগে সন্তোষ বাগদী ও তাঁর স্ত্রী বীরভূমের গন্নাসারান্দি যায় শ্বশুর বাড়ি বেড়াতে। আর বাড়ি ফিরেই এই চুরির ঘটনা চোখে পড়ে। সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল।সন্তোষ বাগদীর দাদা জানান, দুদিন আগে ভাই শ্বশুড় বাড়ি গিয়েছিল, আজ এসে দেখছে প্রত্যেকটি দরজা ভাঙা অবস্থায় রয়েছে। সাত মাস আগে আমার ঘরেও এইভাবে চুরির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। বেছে বেছে আমাদের বাড়ির ওপরই চুরির ঘটনা ঘটছে।বারবার এই ধরনের ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী