সময় কলকাতা ডেস্কঃ বর্তমানে মানব জীবনের প্রতিদিনের বেশিরভাগ খাবারেই ব্যবহৃত হচ্ছে ভেজাল।আর এই ভেজাল জাতীয় খাবার খেয়েই নানারকম রোগের বাসা বাঁধছে শরীরে।তাই ভেজাল জাতীয় খাবারের হাত থেকে বাঁচতে শনিবার শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এক অভিনব কর্মসূচীর আয়োজন করা হয়েছিল।

যথেচছভাবে কৃষি জমিতে রাসায়নিকের প্রয়োগ কমাতে ও বাংলার চাষি ভাই ও বোনদের মধ্যে কৃষিতে রাসায়নিকের প্রভাব সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করাই মূলত এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল।দক্ষিণ চব্বিশ পরগণা জেলা জুড়ে একটি ট্যাবলোর উদ্বোধনের মাধ্যমেই এই অনুষ্ঠানের প্রচার কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচীর মূল বিষয় ছিল তিনটি।যার মধ্যে প্রথমটিতে বলা হয়েছিল ১০০ শতাংশ বীজ শোধন কর্মসূচি।যেখানে শিশু সুরক্ষায় টিকাকরণ ও বীজ সুরক্ষায় বীজ শোধন এই স্লোগানকে প্রাধান্য দেওয়া হয়েছিল।১০০ শতাংশ সুসংহত কৃষি শত্রু নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, যেখানে বলা হয়েছিল কৃষিতে যথেচ্ছ বিষ ব্যবহার না করে জমিতে আই পি এম মেনে চাষ করার কথা বলা হয়।অনুষ্ঠান থেকে সুস্থিত কৃষির লক্ষ্যে প্রাকৃতিক কৃষি কাজের ওপর জোর দেওয়ার বার্তা দেওয়া হয় ।

এদিন এই ট্যাবলোর শুভ উদ্বোধন করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সর্বলোকানন্দজী মহারাজ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অন্যান্য মহারাজরা ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ড: নারায়ণচন্দ্র সাহু ।পাশাপাশি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য সুরক্ষা বিষয়ের বিশেষজ্ঞ ড: অভিজিৎ ঘোষাল ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী