সময় কলকাতা ডেস্কঃ ফের রাজ্যপাল কে আক্রমন তৃণমূল কংগ্রেসের।রাজ্যে লাগাতার হিংসার ঘটনা ঘটছে বলে রাজ্যপাল প্রকাশ্যে তা নিয়ে রাজ্য প্রশাসনকে তুলো ধনা করছে। বগটুই কান্ডের পর থেকেই রাজ্যপাল বলে আসছেন রাজ্যে আইনের শাসন নেই বাংলায় মানুষ আতঙ্কে রয়েছে।শনিবার কলকাতা কর্পোরেশনে সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল জগদীপ ধনখড়কে তীব্র আক্রমন করলেন মেয়র ফিরহাদ হাকিম।তাঁর দাবি রাজ্যের মানুষ আনন্দে আছে।মাঠে ময়দানে মেলায় মানুষ আনন্দে ঘুরে বেড়াচ্ছে।আর রাজ্যপাল বলে বেড়াচ্ছেন রাজ্যের মানুষ আতঙ্কে আছে।আসলে রাজ্যপাল নিজে বোধ হয় আতঙ্কে আছেন ।এই বোধহয় অমিত শাহ-এর ফোন এল।দিল্লির ফোনের ভয়ে রাজ্যপাল টেনশনে আছেন।তাই আতঙ্কে থরথর করে কাঁপছেন।কটাক্ষ মেয়র ফিরহাদ হাকিমের।
শুক্রবার রাতে হাওড়ায় আনিস খানের বাড়ি যেতে গিয়ে বাধার মুখে ফিরতে হয়ে ছিল রাজ্যের নগরোন্নয়ন ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমকে।সেই ঘটনা নিয়ে মন্ত্রী জানান কিছু চ্যাঙড়া ছেলে ওখানে হৈ হৈ করছিল।ওরা সবাই আব্বাস সিদ্দিকীর মিটিং শুনে ফেরার পথে তাঁকে আটকাবার চেষ্টা করছিল।মন্ত্রীর দাবি এই বাধায় তিনি মোটেই ভিত নন।বরং নিজেকে বাঘের সঙ্গে তুলনা করে মন্ত্রীর দাবি বাঘকে দেখে কুকুর ঘেউ ঘেউ করে তাতে কি বাঘ ভয় পেয়ে যায়।
শুধুই হাওড়া আনিস হত্যা কান্ড নিয়ে মন্তব্য করে ক্ষান্ত হননি রাজ্যের নগরোন্নয়ন ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।তাঁর আক্রমনের নিশানায় ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও।মন্ত্রী বলেন শুভেন্দু অধিকারী এখন ওসান অফ লাইসদের সঙ্গে মিশছে।তাই ট্যুইট করেও আবার মুছতে হচ্ছে তাঁকে।মন্ত্রী দাবি বগটুই কাণ্ডে সিটের তদন্ত সঠিক পথেই ছিল।প্রায় সব অভিযুক্তকেই গ্রেপ্তার করে ফেলেছিল তারা।আদালত নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে ।মামলাও চলছে তাই বগটুই নিয়ে আর কোন মন্তব্যও করবেন না তিনি।
আগামী ১২ ই এপ্রিল রাজ্যে একটি বিধান সভা ও একটি লোকসভায় উপনির্বাচন।মাত্র দুটি উপনির্বাচনে ১৩৩ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করতে চলেছে নির্বাচন কমিশন।শুধু মাত্র আসানসোল লোকসভার জন্যই ১১৬ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়নের সিদ্ধান্তকে ব্যঙ্গের ছলে সমালোচনায় বিঁধলেন নগরোন্নয়ন ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন বিজেপি মনে করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটে জেতা যায়।ওরা ভুল জানে কেন্দ্রীয় বাহিনী নয় ,মানুষকে দিয়ে ইলেকশন জিততে হয় ।নিজের বক্তব্যের স্বপক্ষে মন্ত্রী বলেন উত্তর বঙ্গে শিতল কুচি ঘটনার পরেও উদয়ন গুহ লাখ ভোটে জিতেছে।সুতরাং কেন্দ্রীয় বাহিনী কত এল এটার উপর ঠিক হয় না কে জিতবে।মানুষ ঠিক করে কে জিতবে।
মুখ্যমন্ত্রীর বগটুই সফরে পরই রাজ্য জুড়ে অস্ত্র উদ্ধার করছে পুলিস।সেই প্রসঙ্গ নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন পুলিসের রুটিন কাজ রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় বেআইনি অস্ত্র উদ্ধার করা।মুখ্যমন্ত্রী পুলিসকে তার রুটিন কাজের কথা আবার নির্দেশ আকারে জানিয়ে দিয়েছেন মাত্র।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?