সময় কলকাতা ডেস্ক : “আমরা যারা ভোট দি, ভাবি সবই সত্যি – মুরগি হচ্ছি রোজ তাও একই স্কুলে ভর্তি ” – গান যদি বার্তা হয় তবে অনুপম রায় মনে করেন সবাই হীরক রাজা-রানী। তাই তিনি গান ধরেন ,”আমরা ভরি ট্যাক্স আর নেতা করে মস্তি,”। তাই গানের অনুপম রায় গণমাধ্যমকে বলেন,”চার পাশে কী ঘটছে, একটু সজাগ থাকা ভাল। আমার গানে যদি ভাবগত বিচ্যুতি (পলিটিক্যালি ইনকারেক্টনেস) থাকে, তা হলে আমার গান কেউ শুনবে না। গানের মধ্যেও তো রাজনীতি থাকে।’গানেই তিনি মুখর। প্রেম বা বিরহের গানের পাশাপাশি গিটার হাতে বিদ্বজন, মাওবাদ বা রাজ্য-কেন্দ্র নিয়ে তাঁর সঙ্গীত মুখর বার্তার মাঝে ভোট নিয়ে প্রশ্ন তুলে রবীন্দ্রনাথের মধ্যেই রাজনীতির সহজপাঠ খোঁজেন অনুপম রায়।
অনুপম বিশ্বাস করেন রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনীতি অনুসরণ করাই শ্রেয় । বাম, ডান — কোনও রাজনীতি বুঝতে হবে না। কবিগুরু প্রত্যেকটা জায়গায় যা বলে গিয়েছেন, তা অনুসরণ করলে ব্যক্তির রাজনীতি ঠিক থাকবে। আর তাই অনুপম সোজাসাপ্টা নেতা বা মন্ত্রীদের নির্বাচন নিয়ে আক্ষেপ করতে ভোলেন না এবং উত্তরণের রাস্তা খোঁজেন গানে যখন বলে ওঠেন “ধর্মের কল নড়ছে, নড়বে “।

বেঁচে থাকার গানের শিল্পী অনুপম রায়ের জন্মদিন আজ। আধুনিক গানের জগতে নতুন ধারা নির্মাণে ব্যস্ত অনুপমের বক্তব্যে আরও একবার প্রাঞ্জল হয় যে আজও প্রবল ভাবে আধুনিক ও প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ । একচল্লিশে পা দিলেন অনুপম। জন্মের একশো একুশ বছর আগে যে যুগপুরুষের জন্ম হয়েছিল, আমাদের সেই আপনজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যেই অস্থির রাজনৈতিক সময় থেকে মুক্তি ও উত্তরণের দিশা খুঁজে পান অনুপম রায় ।


More Stories
চলে গেলেন মিঠু মুখার্জী
‘দিল্লি কা লাড্ডু’ খেয়ে গাছের মগডালে : আহমেদ আনসারীর আশ্চর্য কাহিনী
আসছে ভুতু আয়া ভাগো