Home » হালিশহর উপ পৌর প্রধানের বাড়ির সামনে বোমাবাজি, দলীয় কোন্দল না অন্য কিছু?

হালিশহর উপ পৌর প্রধানের বাড়ির সামনে বোমাবাজি, দলীয় কোন্দল না অন্য কিছু?

সময় কলকাতা ডেস্কঃ ২০১৯ সের লোকসভা নির্বাচনের পর থেকেই রাজনৈতিক হিংসা খুন জখম লেগেই রয়েছে ব্যারাকপুর মহকুমা অঞ্চলে।তারই রেশ ধরে ফের বোমাবাজির ঘটনা ঘটলো বারাকপুর শিল্পাঞ্চলের হালিশহর এলাকায়। এবার খোদ শাসকদলের নেতা তথা হালিশহর পুরসভার উপ পুরপ্রধান শুভঙ্কর ঘোষের বাড়ির সামনে রাতের অন্ধকারে দুস্কৃতিরা বাইকে করে এসে বোমাবাজি করে পালিয়ে যায়।উপ পুরপ্রধান শুভঙ্কর ঘোষ এর অভিযোগ তার পুরসভার এলাকায় দুষ্কৃতীরা ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি করত।

তিনি নির্বাচিত প্রার্থী হওয়ার দিন থেকে ঘোষণা করেছিলেন এলাকায় কোন তোলাবাজি করতে দেবেন না এবং এই আক্রোশের থেকেই দুষ্কৃতীরা তার বাড়ির সামনে বোমাবাজি করেছে। এমনটাই অভিযোগ হালিশহর পৌরসভার উপ পৌর প্রধান শুভঙ্কর ঘোষ এর তিনি আরো বলেন চমকে ধমকে বোমাবাজি করে যারা মনে করছেন আগের সেই জায়গা ফিরে পাবেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন।

About Post Author