সময় কলকাতা ডেস্ক : বেঙ্গালুরুতে বাংলার তরুণী নার্সকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার সাঁতারু। বেঙ্গালুরু পুলিশ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে রজত,যোগেশ কুমার,শিব রানা ও দেব সরোহা নামে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে। নির্যাতিতা বাংলা থেকে কাজের সূত্রে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন। অভিযোগ,মার্চ মাসের ২৪ তারিখ চার সাঁতারু তাকে অন্যতম প্রধান অভিযুক্ত রজতের ফ্ল্যাটে গণধর্ষণ করে। এরপরেই সঞ্জয়নগর থানায় অভিযোগ দায়ের করেন তরুণী।

পুলিশ সূত্রে জানা গেছে, রজত নামে প্রধান অভিযুক্তর সাথে একটি ডেটিং অ্যাপে আলাপেই কাল হয় তরুণীর । রজতের প্রস্তাবে ফ্ল্যাটে যান তরুণী। সেখানেই ছিল অপর তিন অভিযুক্ত যাদের মধ্যে দেব ও যোগেশ শহরে নবাগত। তাদের পাশবিক অত্যাচারে প্রায় সংজ্ঞাহীন পড়ে তরুণী। অভিযোগ পেয়ে পুলিশ একে একে সব অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুল অভিযুক্ত রজত বেঙ্গালুরু থেকে সরে পড়ার চেষ্টায় ছিল । তাকে কেম্পেগৌরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ।।


More Stories
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা