Home » জনবহুল এলাকায় আগ্নেযাস্ত্র ঠেকিয়ে হুমকি ব্যবসায়ীকে, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে থানায় বিক্ষোভ

জনবহুল এলাকায় আগ্নেযাস্ত্র ঠেকিয়ে হুমকি ব্যবসায়ীকে, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে থানায় বিক্ষোভ

সময় কলকাতা ডেস্ক: ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে আগ্নেযাস্ত্র ঠেকিয়ে হুমকি দিল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্রকরে বুধবার সন্ধ্যায় মধ্যমগ্রাম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঁচপুকুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার কথা জানাজানি হতেই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে মধ্যমগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় মানুষ ও তৃণমূল নেতৃত্বের। আক্রাল্ত ব্যবসায়ব লতিফ বিশ্বাস বলেন, একটি বাইকেকরে দুই দুষ্কৃতী এসে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আমার সহযোগী রফিকুল ইসলামের খোঁজ করে। ও কোথায় আনি না বলায় মারধর কের চম্পট দেয়।

মধ্যমগ্রাম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঁচপুকুর এলাকায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় দুষ্কৃতীরা।মাথায় হেলমেট পরে থাকায় দুষ্কৃতীদের চিনতে পারেনি আক্রান্ত ব্যক্তি। ৭ নম্বর ওয়ার্ডে হুমাইপুর পাঁচপুকুরে সন্ধ্যেবেলায় কপালে আগ্নেযাস্ত্র ঠেকিয়ে প্রাণে মারার হুমকির খবর চাউর হতেই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আগ্নেযাস্ত্র নিয়ে ফের দুষ্কৃতীদের আনাগোনা বাড়তে থাকায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরেই নতুন করে এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে। ফলে এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে, বুধবার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সহ তৃণমূল কর্মীরা ও স্থানীয় মানুষ দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে  মধ্যমগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কারা এই আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে গেল,বা  এর সাথে কোন রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তা এখনো জানা যায়নি।এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

 

About Post Author