Home » ডি ওয়াই এফ আইয়ের ২ দিনের জেলা সম্মেলন হুগলির জাঙ্গিপাড়ায়

ডি ওয়াই এফ আইয়ের ২ দিনের জেলা সম্মেলন হুগলির জাঙ্গিপাড়ায়

সময় কলকাতা ডেস্কঃ বাইক মিছিলের মাধ্যমে ডি ওয়াই এফ আইয়ের ২২ তম হুগলী জেলা সম্মেলন অনুষ্ঠানের সূচনা হল হুগলির জাঙ্গিপাড়ায়।বৃহস্পতি ও শুক্রবার ২ দিন ধরে এই সম্মেলন চলবে।  হুগলী জেলা সম্মেলনকে সফল করতে বৃহস্পতিবার হুগলী জেলা কমিটির ডিওয়াইএফআইয়ের তরফে একটি বাইক মিছিলের আহ্বান করা হয়।হরিপাল থেকে জাঙ্গিপাড়া পর্যন্ত ২২ কিলোমিটার বাইক মিছিলের  সূচনা করেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অয়নাংশু সরকার।মিছিল শুরু হওয়ার আগে তিনি  বক্তব্যও রাখেন।

এদিনের এই মিছিলে ব্যাপক সাড়া মেলে।যুব ও ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষও যোগদান করেন।এদিনের এই মিছিলে মহিলাদের উপস্থিতির সংখ্যাও ছিল নজরকাড়া। মিছিল থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানের খুনিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি তোলেন ডি ওয়াই এফ আইয়ের সমর্থকরা।

এদিনের  মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অয়নাংশু সরকার,হুগলী জেলার সম্পদক অভিজিৎ অধিকারী,হুগলী জেলা কমিটির সম্পাদমন্ডলীর সদস্য মিঠুন চক্রবর্তী,ঐক্যতান দাশগুপ্ত,মনোজ গায়েন প্রমুখরা।এছাড়াও এদিনের এই জেলা সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় এসএফআই নেত্রী তথা ডিওয়াইএফআইয়ের হুগলী জেলার সদস্য নবনীতা চক্রবর্তী সহ হুগলী জেলার একাধিক ডিওয়াইএফআইয়ের কর্মী ও সমর্থকবৃন্দ। এই মিছিলে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় নেত্রী তথা রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী’র উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অসুস্থ থাকার যোগদান করতে পারেননি।

About Post Author