Home » বাংলাদেশী জাহাজ আটক জেলেদের

বাংলাদেশী জাহাজ আটক জেলেদের

সময় কলকাতা ডেস্ক: বাংলাদেশে ফেরার সময় এদেশীয় নৌকার জাল কেটে নষ্ট করার অভিযোগ। আর সেই অভিযোগে বাংলাদেশি জাহাজ ঘেরাও করল জেলেরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর থানার ঘোড়ামারা দ্বীপের কাছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ একটি বাংলাদেশি মাল বোঝাই জাহাজ বাংলাদেশে যাওয়ার সময় ঘোরামারার কাছে ৫নং কামার হাটের একটি নৌকা (মা মালতি ) জাল পাতে। সেই জাল জাহাজটি কেটে দেওয়ায় ঘটে বিপত্তি। ক্ষতিপুরনের দাবি জানায় জেলেরা। এরপর নৌকার লোকজন বাংলাদেশের ওই জাহাজটিকে আটকে রাখে।

সূত্র মারফত এই ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সাগর থানার পুলিশ এবং কাকদ্বীপ থানার পুলিশ ।জেলেরা জালের ক্ষতিপূরণের দাবিতে অনড়। ক্ষতিপূরণ না পেলে তারা কিছুতেই জাহাজটিকে ছাড়তে রাজি নয়। তবে প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে বুঝিয়ে সমস্যার সমাধান করা হচ্ছে। দ্রুত যাতে ওই বাংলাদেশি জাহাজটিকে ছেড়ে দেওয়া যায় সেই চেষ্টা করছে পুলিশ।

About Post Author