সময় কলকাতা ডেস্ক : একটা সময় করোনা আক্রান্ত শুনলে পরিবারের লোকেরা ভয়ে কাছে যেতে সাহস করতেন না। কিন্তু ওই মহামারির সময়েও নিজেদের জীবন বাজি রেখে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে করোনা আক্রান্তদের পরিষেবা দিয়েছেন তাঁরা। বর্তমানে রাজ্যে করোনা কিছুটা নিয়ন্ত্রেণে এসেছে। করোনা আক্রান্তের সংখ্য কমতেই ছাঁটাই করা হচ্ছে অস্থায়ীভাবে নিয়োগকরা কর্মীদের। স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্তের প্রতিবাদে রামপুরহাট হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়লেন করোনাকালে নিয়োগ করা অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা।

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে অস্থায়ীভাবে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ৫৯ জন ছেলে মেয়েকে নিয়োগপত্র দেওয়া হয়। বর্তমানে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে সেই কারণে এই সমস্ত অস্থায়ী কর্মীদের ছাঁটাই এর নির্দেশ জারি করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই অস্থায়ী কর্মীরা হাসপাতালের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে । আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি হাসপাতালে অস্থায়ীভাবে ৪১ জনকে নতুন করে নিয়োগ করা হয়। কিন্তু নতুন করে নিযোগের ক্ষেত্রে করোনার সময়ে যে সমস্ত কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করছিলেন তাঁদের সুযোগ দেওয়া হয়নি।

কি কারণে তাঁদের ছাটাই করে নতুন লোক নিয়োগ করা হল তার সদুত্তরের দাবি জানান আন্দোলনকারীরা। জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাঁটাই হওয়া অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী