সময় কলকাতা ডেস্ক : অল্প বয়সেই না ফেরার দেশে চলে গেলেন পূর্ব মেদিনীপুর জেলার তরুণ উদীয়মান সাংবাদিক দেবাশীষ মাজী। বুধবার গভীর রাতে ঝাড়খন্ডের জাতীয় সড়কে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।একই দুর্ঘটনায় প্রাণ যায় তাঁর তুতো ভাই দীপঙ্কর মাজীরও । বুধবার গভীর রাতে দেওঘর জেলার সারাবাঁ থানা এলাকায় তাঁদের বাইক ও একটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে ছিটকে পড়েন বাইক আরোহী দেবাশীষ ও তাঁর ভাই।জানা গিয়েছে,দেবাশীষ ও দীপঙ্কর ঝাড়খন্ডে দাদার কাছে বেড়াতে গিয়েছিলেন।

পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী,দেওঘর জেলার সারাবাঁ থানার অন্তর্গত জাতীয় সড়ক ধরে বাইক নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন দুই ভাই । তাঁদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর গ্রামে । দুর্ঘটনার পরে স্থানীয় সারাবাঁ থানার পুলিশ উদ্ধার করে তাঁদের দেওঘর বাবাধাম সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাঁদের একজনকে তৎক্ষণাৎ মৃত ঘোষণা করেন। অপরজনকেও বাঁচানো যায় নি।

উল্লেখ্য, দেবাশীষ মাজী বেশ কিছুদিন ধরেই সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন । করোনাকালে দেবাশীষ নিউজ খাস খবরে পূর্ব মেদিনীপুর জেলায় কর্মরত ছিলেন।তাঁর অকাল প্রয়াণে সাংবাদিক মহলের শোকের পাশাপাশি একই পরিবারের দুই সদস্যর মৃত্যু কোলাঘাট অঞ্চলের মানুষদের করে তুলেছে মুহ্যমান।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?