সায়ন মোদক , নদীয়া সময় কলকাতা :-অস্থায়ী কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার রাস্তা অবরোধে সামিল হলেন কাজ হারানো গ্রুফ ডি কর্মীরা। এদিন সকাল থেকে নদীয়ার কল্যাণী এনএসএস কোভিড হাসপাতালের সামনে রাস্তা অবরোধে সামিল হন কাজ হারানো কর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ,মহামারির সময়ে নিজেদের জীবন বাজি রেখে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে করোনা আক্রান্তদের পরিষেবা দিয়েছেন তাঁরা। বর্তমানে রাজ্যে করোনা কিছুটা নিয়ন্ত্রেণে এসেছে। করোনা আক্রান্তের সংখ্য কমতেই ছাঁটাই করা হচ্ছে। তাই পুনরায় কাজে নিয়োগের দাবিতে অবরোধে সামিল হন।

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে কল্যাণী এনএসএস কোভিড হাসপাতালে অস্থায়ীভাবে ১৩০ জন ছেলে মেয়েকে নিয়োগপত্র দেওয়া হয়। বর্তমানে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে সেই কারণে এই সমস্ত অস্থায়ী কর্মীদের ছাঁটাই এর নির্দেশ জারি করে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা স্বাস্থ্য আধিকারিক এবং হাসপাতালের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় নতুন করে মাত্র কুড়ি জন পুনরায় চুক্তির ভিত্তিতে কাজ পাবে। এরপরে শুরু হয় বিতর্ক।

বিক্ষোভকারীদের দাবি তারা গত একবছর জীবনের ঝুঁকি নিয়ে কোভিড আক্রান্ত রোগীদের দেখাশোনা করেছেন।তাই ১৩০ জনকে পুনরায় নিয়োগ করুক স্বাস্থ্য দপ্তর। তাঁদের দাবি যতক্ষণ না পর্যন্ত হাসপাতালে সুপার কিংবা জেলা স্বাস্থ্য আধিকারিককে নিয়োগের প্রতিশ্রুতি দিতে হবে। দাবি কার্যকর না হলে আগামী দিনে অনশনে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী কর্মীরা।যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!