Home » ইউ পি এ -তে পরিবর্তনের ডাক শিবশেনার, বিকল্পের তালিকায় প্রথমেই মমতা

ইউ পি এ -তে পরিবর্তনের ডাক শিবশেনার, বিকল্পের তালিকায় প্রথমেই মমতা

সময় কলকাতা ডেস্ক:  ইউ পি এ -তে পরিবর্তনের ডাক শিবশেনার। ইউপিএ-তে কংগ্রেসের নেতৃত্বের বদলের কথা জানিয়ে বিরোধী শক্তিকে একত্রিত করার আহ্বান শিবসেনার।কংগ্রেসের বিকল্প হিসেবে ছ জন বিরোধী নেতার নাম প্রস্তাব শিবসেনার যাদের মধ্যে প্রথম নামটি মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিবসেনার মুখপত্র ‘সামনা’য় ইউ পি এ -র গঠনতান্ত্রিক রদবদলের প্রয়োজনীয়তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কথা তুলে ধরার পাশাপাশি কেন্দ্রে বিরোধী ঐক্যকে একজোট করার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করা হয়েছে।

কংগ্রেসের ভূমিকায় আদৌ যে শিবসেনা খুশি নয় তা পরিষ্কার করে দেওয়া হয়েছে তাদের মুখপত্রে। “সামনা”য় পরিষ্কার কংগ্রেসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়েছে কংগ্রেসের পরিবারে সমস্যার জন্য অন্য বিরোধী দল ভুগবে কেন? ‘ কংগ্রেসের নেতৃত্ব না বদলালে সব বিরোধীকে একজোট করা সম্ভব নয়,” সুস্পষ্ট বার্তা শিবসেনার।কংগ্রেস নিষ্ক্রিয় ছিল বলেই বিরোধী শক্তিকে একজোট করতে এগিয়ে আসতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

কংগ্রেসের বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আরও পাঁচজনের নাম প্রস্তাব করা হয়েছে।উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ার,কেসিআর, অরবিন্দ কেজরিওয়াল,এম কে স্ট্যালিনের নাম কংগ্রেসের বিকল্প হিসেবে প্রস্তাব করা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে তা বলাই বাহুল্য।শিবসেনার তরফে ‘সামনা’য় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টার গুনগান এবং বিরোধী বিকল্প হিসেবে সর্বাগ্রে তাঁর উল্লেখ সেরকমই বার্তাবাহী।

About Post Author