Home » ঠাকুরনগরে যাওয়ার পথে অসুস্থ রাজ্যাপাল, ফিরলেন রাজভবনে

ঠাকুরনগরে যাওয়ার পথে অসুস্থ রাজ্যাপাল, ফিরলেন রাজভবনে

সময় কলকাতা ডেস্ক: ঠাকুরনগরে মতুয়া ধর্মমেলায় যাওয়ার সময় মাঝপথে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনখড় । বেগতিক বুঝে তড়িঘড়ি ফিরে গেলেন রাজভবনে। ফলে রাজ্যপালের ঠাকুরনগরে ধর্মমেলায় উপস্থিতি ও অংশগ্রহণ আর বাস্তবে হয়ে ওঠে নি।

রাজ্যপাল অসুস্থ শুনেই তাঁর শারিরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমকা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রয়োজনে তাঁর চিকৎসার জন্য এসএসকেএমের চিকিৎসকদের প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছেন বলে্ সূত্রের খবর।

কেন্দ্রীয় মন্ত্রী ও মতুয়া সংঘাধিপতি শান্তনু ঠাকুর এদিন গণমাধ্যমকে জানান, রাজ্যপাল এদিন ঠাকুরনগরে আসার কথা থাকায় রওনা হয়েছিলেন নির্দিষ্ট সময়ে। হাবড়া পর্যন্ত এসে প্রচন্ড অসুস্থ বোধ করতে থাকেন রাজ্যপাল। তাই তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় রাজভবনে।রাজভবনে ফিরে যাওয়ার পরেও এতটাই অসুস্থ বোধ রাজ্যপাল যে শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলার মত অবস্থায় ছিলেন না জগদীপ ধনখড়। গণমাধ্যমের সামনে রাজ্যপালের বয়সের উল্লেখ করে তাঁর জন্য রীতিমত আশঙ্কা প্রকাশ করেন শান্তনু ঠাকুর ।

উল্লেখ্য, জগদীপ ধনখড়ের বয়স ৭১ বছর।জগদীপ ধনখড় না আসায় তাঁকে ঘিরে জেলায় নতুন কোনও রাজনৈতিক ঘাত প্রতিঘাতের সম্ভাবনা দেখা দেয় নি। যদিও জেলার প্রথম সারির তৃণমূল নেতৃত্ব রাজ্যপাল আসার আগেই তাঁকে আক্রমণ করতে পিছপা হন নি। তৃণমূল নেতা গোপাল শেঠ রাজ্যপালকে দাঙ্গাবাজদের প্রতিনিধি বলে অভিহিত করেন।

About Post Author