Home » পর্যটনকে আরও আকর্ষনীয় করতে তৈরি হচ্ছে ডিপিআর দাবি, সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর

পর্যটনকে আরও আকর্ষনীয় করতে তৈরি হচ্ছে ডিপিআর দাবি, সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক:  দুই ২৪ পরগনার সুন্দরবনের পর্যটনকে আরও আকর্ষনীয় করতে তৈরি হচ্ছে ডিপিআর।ঘোষনা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার।গোসাবা ,নেতা ধোপানী,সজনেখালি এই সব ভ্রমনের জায়গাগুলির সঙ্গে পরিচিত অধিকাংশ ভ্রমন পিপাসু মানুষ।এই সবকটি দক্ষিন ২৪ পরগনা জেলায়।আবার উত্তর ২৪ পরগনার টাকি ,হিঙ্গলগঞ্জ, কিংবা হাড়োয়ার লাল মসজিদের কথাও বহু ভ্রমন প্রেমী মানুষ জানেন।কিন্তু এর বাইরে সুন্দরবনের প্রকৃতি, ভূবৈচিত্র এবং জীব বৈচিত্রের অপার ভান্ডার রয়েছে।সেই ভান্ডারকে আরো সুন্দর ভাবে পিপাসুদের কাছে পৌছে দিতে উদ্যোগ নিয়েছে রাজ্যের সুন্দরবন উন্নয়ন দপ্তর।

শুক্রবার রায়দিঘীর কাশীনগরের নন্দস্নান মেলার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি বাপী হালদার, রায়দিঘীর বিধায়ক ড: অলক জলদাতা সহ অন্যা ন্যপ বিশিষ্ট ব্য ক্তিরা। প্রথম দিনেই এই মেলায় হাজার হাজার পূণ্যাগর্থী আসেন। পূ্ণ্যাকর্থীদের সকলের জন্যট রায়দিঘী থানার পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।ঐতিহাসিক এই মেলাকে ঘিরে মানুষের মধ্যো উৎসাহ উদ্দীপনা রয়েছে চরমে।

সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা এই দিন রায়দিঘীতে কাশীনগরে শুক্রবার নন্দস্নান মেলায় হাজির হন।সাগর মেলার মত বিপুল না হলেও নন্দস্নান মেলার ঐতিহ্য দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্ষেত্রে অপরিসীম জানান সুন্দর বন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকা চৈতন্য ভাবধারার বিস্তারে এই মেলার ভূমিকা অনন্য।

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এই দিন বলেন, দুই ২৪ পরগনায় সুন্দরবনকে পর্যটকদের কাছে আরো আকর্ষনীয় করে তুলতে একটি ডি পি আর তৈরী করা হচ্ছে।সেই ডিপিআর তৈরি করছেন দক্ষিন ২৪ পরগনা জেলার জেলা শাষক পি উলগানাথন।মন্ত্রীর দাবি, এই ডিপি আরে দুই জেলার পরিচিত ট্যুরিষ্ট স্পটগুলির সঙ্গে স্বল্প পরিচিত জায়গা গুলিকেও তুলে ধরার চেষ্টা করা হবে।আগামী ১৫ ই এপ্রিল এই ডিপিআর জমা পড়বে তাঁর দপ্তরে দাবি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার।

 

About Post Author