সময় কলকাতা ডেস্ক: গোপন সূত্রে বনদপ্তরের আধিকারিকরা খবর পেয়েছিলেন গজলডোবা এলাকা দিয়ে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচার করা হবে। খবর পাওয়ার পরেই শুক্রবার সন্ধ্যায় বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা রাস্তায় চেকিং শুরু করে। আর তাতেই মিলল সাফল্য,জলপাইগুড়ির বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন গজলডোবা এলাকা থেকে উদ্ধার হল জোড়া ক্যাঙারু শাবক।টহলদারির সময় ক্যাঙারু দুটি নজরে পড়ে বনকর্মীদের। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ক্যাঙারু দুটিকে পাচার করা হচ্ছিল। রাস্তায় বনকর্মীদের নজরদারি দেখতে পেয়ে জঙ্গল সংলগ্ন রাস্তায় ক্যাঙারু শাবক দুটিকে ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।

প্রসঙ্গত, গত ১২ মার্চ অসম সীমান্তের বারোবিশা এলাকায় পাচারকারীদের খপ্পর থেকে একটি ক্যাঙারু উদ্ধার করেছিল পুলিশ।জোড়া ক্যাঙ্গারু উদ্ধার হওয়ার পর সেগুলিকে বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জে নিয়ে আসা হয়। সেখানে তাদের প্রাথমিক চিকৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি খেতে দেওয়া হয় সবুজ পাতা।এরপর প্রশাসনিক নিয়ম মেনে ক্যাঙ্গারুগুলিকে বেঙ্গল সাফারি পার্কে পাঠানোর ব্যবস্থা কর বনদপ্তর।

কে বা কারা কিভাবে ক্যাঙ্গারু শাবক দুটিকে এই জঙ্গলে এল তা খতিয়ে দেখছে বনদপ্তর।পাশাপাশি পাচারকারীদের খোঁজ শুরু করেছে বন দপ্তর।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!