সময় কলকাতা ডেস্কঃ আমরা প্রায়শই শুনতে পাই পাখি শিকারের কথা। নিষ্ঠুর মানুষ নিজের আনন্দের খোরাক যোগাতে নিরীহ পাখিকে শিকার করে মেরে ফেলে। কিন্তু এবার তারই উল্টোপুরাণ দেখা গেল বাঁকুড়ার -বৈতলে।
বাঁকুড়ার জেলার জয়পুর ব্লকের বৈতলে একটি পাখি উড়তে গিয়ে ১১০০ ভোল্ট ইলেকট্রিকের পোলের তারের আটকে যায়, পাখিটির মৃত্যু প্রায় নিশ্চিত এমন সময় হটাৎ একজন মানুষের ইশ্বর রূপে আবির্ভাব। ওই ব্যক্তি দেরি না করেই তৎক্ষণাৎ সে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন।তারপর ঐ ইলেকট্রিকের পোলে উঠে পাখিটির জীবন বাঁচান। তিনি আর কেউ নন। তাঁর নাম বাকিবিল্লা খান। একজন স্থানীয় বাসিন্দা। তিনি পাখিটিকে জড়িয়ে যাওয়া তার থেকে ছাড়িয়ে মুক্ত আকাশে উড়িয়ে দেন।
পাখিটার বুকে যেন তীর মেরোনা, ওকে গাইতে দাও।ওর কন্ঠ থেকে গান কেড়োনা। গানের এই কথার বাস্তব রূপ দিলেন বাকুড়ার একজন এই ঈশ্বর রূপী মানুষ বাকিবিল্লা খান।
দেখুন সেই ভিডিও:——


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান