সময় কলকাতা ডেস্ক: বাঙালির রসনা তৃপ্তির জন্য সুস্বাদু খাবারের কোন অন্ত নেই, তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন অতুলনীয় স্বাদে একটি পরিপূর্ণ এই পদ।
উপকরণ
৫টা পাকা টম্যাটো,
১ ছোটো চামচ প্যাপরিকা পাউডার,
২ ছোটো চামচ অলিভ অয়েল,
রসুনকুচি,
৩টে ছোটো পেঁয়াজ কুচি
কয়েকটি তুলসীপাতা,
গোলমরিচের গুঁড়ো,
৪-৫টা পাউরুটির টুকরো,
১ চামচ ফ্রেশ ক্রিম,
গ্রেট করা ১/২ কাপ চিজ
পদ্ধতি

জল গরম করে ঢিমে আঁচে টম্যাটো ১০ মিনিট সেদ্ধ হতে দিন। ওপর থেকে প্যাপারিকা পাউডার ছড়িয়ে নাড়াচাড়া করুন। এবার আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। টম্যাটোর উপরের খোসাটা ছাড়িয়ে নিন। তারপর ব্লেন্ডারে মসৃণ করে পেস্ট করুন। একটা কড়াইতে অলিভ অয়েল দিন। পেঁয়াজ-রসুন ভেজে নিন। তুলসীপাতা দিয়ে একটু নাড়াচাড়া করুন। এবার এর উপর টম্যাটো পিউরি ঢেলে দিন। নুন ও গোলমরিচ মিশিয়ে একটু রান্না হতে দিন। এবার পাউরুটির টুকরো দিয়ে ২ মিনিট আরও রান্না করুন। পাউরুটি নরম হয়ে এলে, ক্রিম ছড়িয়ে নামিয়ে দিন। গ্রেট করে রাখা চিজ ও তুলসীপাতা সাজিয়ে নিতে পারেন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার