সময় কলকাতা ডেস্কঃ আজ ৩ এপ্রিল, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৯৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৫৭- আজকের দিনে রানী ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয় ।
১৬৬১ -আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া,অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকার সংক্রান্ত সনদ লাভ করে।
১৯৪১ -দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৮১ -আজকের দিনে ভারতীয় ধর্মীয় নেতা স্বামীনারায়ণ জন্মগ্রহণ করেন।
১৯০৩-ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক কমলাদেবী চট্টোপাধ্যায় এদিন জন্মান।
১৯১৪-পারস্য বংশোদভূত ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল ‘শ্যাম মানেকশ’ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭৩-ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেব এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৬৮০-ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের প্রয়াণ দিবস আজ।
১৯০৯-প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও শিক্ষাব্রতী নগেন্দ্রনাথ ঘোষ এদিন প্রয়াত হন।
১৯৩২-সুপ্রসিদ্ধ বাঙালি চিত্রশিল্পী বামাপদ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
১৯৭৫-ভারতে জ্যোতির্বিজ্ঞানচর্চায় অন্যতম পথিকৃৎ রাধাগোবিন্দ চন্দ্র এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি