সময় কলকাতা বীরভূম: বেশ কিছুদিন ধরেই রাজ্যে খবরের শিরোনামে রয়েছে রামপুরহাটের বগটুই গ্রাম।গ্রামে রয়েছে ২৪ ঘণ্টার পুলিশ প্রহরা। তদন্তের জন্য মাঝেমধ্যেই গ্রামে আসছেন সিবিআইয়ের তদন্তকারী দলের সদস্যরা। তারউ মাঝে বগটুই গ্রাম থেকে উদ্ধার হল বোমা।রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনে অভিযুক্ত পলাশ শেখের বাড়ির কাছে থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি বিপুল বোমা। সিবিআইয়ের অভিযানে মাটির নীচে থাকা বোমাগুলি উদ্ধার হয়।

শনিবার বগটুই গ্রামে তদন্তে গিয়ে পলাশ শেখের বাড়ির কাছে মাটির নীচে বিস্ফোরক জাতীয় কিছু পোঁতা রয়েছে জানতে পারে সিবিআই। রবিবার সকালে বম্ব স্কোয়ার্ড ও দমকল বাহিনীকে নিয়ে এলাকায় হাজির হয় সিবিআই।মাটি খুঁড়ে তলায় রাখা ড্রামভর্তি বোমা উদ্ধার করে বম্ব স্কোয়ার্ঢের প্রতিনিধিরা। বগটুইগ্রামে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার পাশাপাশি কে বা কারা এই বোমা রেখেছে। কোথা থেকে বোমাগুলি আনা হয়েছে তা কিন্ত তদন্ত করবে সিবিআই। একই সঙ্গে গ্রামের আর কোথাও বোমা বা আগ্নেযাস্ত্র লুকিয়ে রাখা আছে কিনা সিবিআই তা তদন্ক করে দেখছে।

উদ্ধার হওয়া বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াড ও দমকলের ইজ্ঞিন আনা হয়েছে থেকে বেশ কিছুটা দূরে ফাঁকা জায়গায় বম্বগুলি নিস্ক্রিয় করা হবে।


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর