সময় কলকাতা ডেস্ক: কি ভয়ানক কান্ড! রাতে নিশ্চিন্তে ঘুমাবেন? সে উপায় নেই! ঘরের মধ্যেই অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ! যে কোন সময় হতে পারে জীবনহানি। ঘরের মধ্যেই ঢুকে পড়লো আস্ত একটা চিতা। তারপর!
ডুয়ার্সের চা বাগান কিংবা বনাঞ্চল সংলগ্ন গ্রামাঞ্চলে দিন দিন চিতাবাঘের উপদ্রব বেড়েই চলছে। কখনো ঢুকে পড়ছে গোয়ালঘরে আবার কখনো ঢুকে পড়ছে ঘরের মধ্যে। শনিবার রাতে এক চিতাবাঘ ঢুকে পড়ল গৃহস্থের বাড়িতে। পরে বনকর্মীরা ঘুম পাড়ানি গুলি করে সেটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষন কেন্দ্রে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে মাল মহকুমা এলাকার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের উত্তর খালপাড়া গ্রামে। জানা গেছে, শনিবার রাত ৮ টা নাগাদ উত্তর খালপাড়া গ্রামের জনৈক আমল রায়ের বাড়িতে আচমকাই এক চিতাবাঘ ঢুকে পড়ে। ঢুকে সটান আশ্রয় নেয় নিরাপদ খাটের নিচে। সাথে সাথেই ওই বাড়ি এবং আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিড় জমায় আশেপাশের মানুষ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মী এবং ক্রান্তি ফাঁড়ির পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় রাত বারোটা নাগাদ ঘুম পাড়ানি গুলিতে কাবু করা সম্ভব হয় চিতাবাঘটিকে। ঘটনায় জখমের কোন খবর নেই। বনকর্মীরা জানান, প্রাথমিক পরিচর্যার পর আবার বনে ছেড়ে দেওয়া হবে চিতাটিকে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান