সময় কলকাতা ডেস্ক: মাঝবয়সী ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্রকরে চাঞ্চল্য মুর্শিদাবাদের বড়ঞা থানার ডাকবাংলা গরুর হাট এলাকায়।রবিবার সকালে হাটের মাঝে মাঝবয়সী ওই ব্যাক্তির ঝুলন্ত দেহ দেখে এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জিগর শেখ।তিনি স্থানীয় শালিকা গ্রামের বাসিন্দা।মৃতের স্ত্রী জানিয়েছেন পেটের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন জিগর।কিন্তু হাতে টাকা পয়সা না থাকায় সেভাবে চিকিৎসাও করাতে পারছিলেন না। তারপর এদিন সকালে এলাকার লোকজন খবর দেয় যে হাটে উনি আত্মঘাতী হয়েছেন।পেটের ব্যাথার কারনেই আত্মঘাতী কিনা সে ব্যাপারে আদেও নিশ্চিত নন পরিবারের লোকজনেরা।

তবে পেটের সমস্যায় কর্মহীন হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। তাই পেটের ব্যাথা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?