সময় কলকাতা ডেস্কঃ ফের ভয়াবহ অগ্নিকাণ্ড হলদিয়ায়! সোমবার রাতে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ধানসিঁড়ি পেট্রোকেমিক্যালের পাশে চারটি ঝুপড়িতে ভয়াবহ আগুন। আগুনের তীব্রতা এততাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।ঘটনাস্থলে আসে দমকলের ৮ টি ইঞ্জিন।এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ৮.৩০ নাগাদ হঠাৎই আগুন লাগে ধানসিঁড়ি পেট্রোকেমিক্যালের পাশে একটি ঝুপড়িতে।এরপরই ওই চত্বরে আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে।দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়।স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় দমকলে।খবর পেয়ে তড়িঘড়ি দমকলের ৮ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।যদিও এদিন ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো অবধি জানা যায়নি বলেই প্রতক্ষদর্শীরা জানান।
অন্যদিকে, গঙ্গাসাগরে ভয়াবহ আগুন। সোমবার বিকেলে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল একাধিক দোকান।গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম প্রাঙ্গণের ঘটনা।দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৫ টা ৪০ নাগাদ হঠাৎই আগুন লাগে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমের সামনে।আগুনের তীব্রতা এততাই বেশি ছিল যে চোখের নিমেষে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় কপিল মুনির আশ্রম প্রাঙ্গণে।খবর দেওয়া হয় সিভিল ডিফেন্স দমকল বাহিনিকে।খবর পাওয়া মাত্রই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান।তিনটি গ্যাস সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে বলে তিনি জানান।এছাড়াও ঘটনাস্থলে পৌঁছান সাগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডল, সাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ সমস্ত অফিসারেরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী