সময় কলকাতা ডেস্কঃ এসএস রাজামৌলির ছবি মানেই সুপারহিট। বাহুবলীর পর আবারও বক্স অফিসে ঝড় তুলে দিলেন দক্ষিণী পরিচালক। সাড়ে পাঁচশো কোটি টাকায় তৈরি ‘আরআরআর’ ইতিমধ্যেই সারা বিশ্বে ৯০০ কোটি টাকা আয় করে ফেলেছে। সেই সাফল্যে অভিনেতা রামচরণ ছবির ৩৫ জন কলাকুশলীকে নিজের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ালেন। সঙ্গে প্রত্যেকের হাতে দিলেন একটি করে সোনার কয়েন।
বাহুবলী পরিচালকের ‘আরআরআর’ নিয়ে শুরু থেকেই উত্তেজনার পারদ ছিল চরমে। আর সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল রাজামৌলি। তার উপরে এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দুই দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং রামচরণ। তবে ছবির সাফল্য শুধুমাত্র অভিনেতা বা পরিচালকের উপর নির্ভরশীল নয়। তাতে কলাকুশলীদেরও অবদান থাকে। সেই অবদানকেই স্বীকৃতি দিলেন রামচরণ। ছবির সাফল্যের জন্য ছবির ৩৫ জন কলাকুশলীকে নিজের বাড়িতে নেমন্তন করে খাওয়ান অভিনেতা রামচরণ।

এদিন কলাকুশলীদের হাতে তুলে দিলেন ১১.৬ গ্রামের সোনার কয়েন। যেগুলোর এক একটির দাম প্রায় ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকা। সবমিলিয়ে খরচ পড়েছে মোট ১৮ লক্ষ টাকা।
উল্লেখ্য, ‘আরআরআর’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছে জুনিয়র এনটিআর এবং রামচরণ। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে আলিয়া ভট্ট ও অজয় দেবগনকে। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ‘আরআরআর’। প্রাক স্বাধীনতার সময়ের কাহিনি তুলে ধরা হয়েছে রাজামৌলির এই নতুন ছবিতে।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?