Home » মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স =প্রেম’ ছবির পোস্টার!

মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স =প্রেম’ ছবির পোস্টার!

সময় কলকাতা ডেস্কঃ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স =প্রেম’ ছবির পোস্টার রিলিজ করল ভেঙ্কটেশ ফিল্মস। আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তারকাখচিত ছবি ‘এক্স = প্রেম’ । এক দম্পতির প্রেম, বৈবাহিক জীবনের ওঠাপড়ার গল্প নিয়েই এই ছবির বিষয়। ছবিতে দেখা যাবে অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাসের মতো তারকাদের।

২০২১ সালের জুলাই মাসে এই ছবির শুটিং শুরু হয়। কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলেই হয় এই ছবির শুটিং। সৃজিতের নতুন ছবির মুখ্য চরিত্ররা হলেন খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্ত। এই ছবিতেই ডেবিউ করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। সদ্য ফেলুদার আগামী সিরিজ ‘দার্জিলিং জমজমাট’-এর শুটিং সেরে ফিরেছেন সৃজিত মুখোপাধ্যায়। এবার সামনে নতুন ছবি এক্স= প্রেমের পোস্টার নিজের ওয়ালে শেয়ার করেছেন পরিচালক।

সৃজিত নিজেই জানান, নতুন ছবি নিয়ে তিনি খুবই আশাবাদী। পরিচালকের মতে,‘ অনেকদিন ধরেই দর্শকরা প্রেমের ছবির অনুরোধ করছিলেন। সেইজন্যই ‘এক্স = প্রেম’ করার সিদ্ধান্ত নেন তিনি। একেবারে কলেজ জীবনের প্রেমের গল্পই বলবে এই ছবি। ছবির বিষয় পরিচিত হলেও অন্য সমস্ত ছবির গল্পের চেয়ে একেবারে অন্য স্বাদের গল্প। নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতে সবসময় একটা আলাদা ভালো লাগা কাজ করে।‘

About Post Author