সময় কলকাতা ডেস্কঃ ত্রিশঙ্কু পুরসভার অবশেষে দখল নিল তৃণমূল।শপথে দিনই কংগ্রেসের কালা দিবস পালন কে ঘিরে ধুন্ধমার ঝালদায়। রাজনৈতিক চাপান উতোরের মাঝেই মঙ্গলবার পুরুলিয়া জেলার ঝালদা পুরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস। পুর নির্বাচনের ফলাফল অনুযায়ী এই পুরসভা ছিল ত্রিশঙ্কু।
মোট ১২ টি আসনের ঝালদা পুরসভায় তৃণমূল কংগ্রেস পেয়ে ছিল ৫ টি আসন। কংগ্রেস পেয়েছিল ৫ আসন। আর ২ আসনে নির্দল জয়ী হয়ে ছিল। নব নির্বাচিত কাউন্সিলর দের শপথ গ্রহনের দিন কংগ্রেসের পক্ষ থেকে কালা দিবসের ডাক দেওয়া হয়ে ছিল মঙ্গলবার।স্বামী ও স্ত্রী দু জনেই কংগ্রেসের প্রার্থী হিসাবে এবারে পুর ভোটে জয়ী হয়ে ছিলেন তপন কান্দু ও তাঁর স্ত্রী পূর্নিমা কান্দু।কয়েক দিন আগে তপন কান্দু খুন হন।সেই খুনে তৃণমূল কংগ্রেসকে দায়ী করে নিহতের স্ত্রী।সেই খুনের তদন্তে রাজ্য সরকার সিট গঠন করে ছিল।পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার হাতে নেয়।
সিবিআই তদন্ত শুরুর মধ্যেই মঙ্গলবার ঝালদার বোর্ড গঠন হয়।নিহত স্বামীর বেদনা বুকে চেপে এই দিন শপথ নেন তপন কান্দুর স্ত্রী পুর্নিমা কান্দু। নতুন বোর্ড গঠনের দিন কালো ব্যাচ বুকে বেঁধে নিহত কংগ্রেস নেতা তপন কান্দুর বাড়ি থেকে মিছিল বের করে কংগ্রেস।সেই মিছিল ঝালদা পুরসভার সামনে পৌঁছালে পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ধুন্ধমার কাণ্ড বেঁধে যায়।এই দিন নিহত তপন কান্দুর স্ত্রী ও ঝালদা পুরসভার কাউন্সিলর পূর্ণিমা কান্দুকে পুলিস পুরসভায় ঢুকতে বাধা দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।পরে পুর ভবনে কাউন্সিলর হিসাবে শপথ নেন তিনি।

এই দিন পূর্ণিমা কান্দু অভিযোগ করেন পুরসভার ক্ষমতার দখলের জন্যই তাঁর স্বামীকে খুন করা হয়েছে।শুধু মাত্র তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রাখতে এই ঘটনা ঘটানো হয়েছে।এই দিন ঝালদা পুর সভার পুরপ্রধান হিসাবে দায়িত্ব নেন বিদায়ী পুর প্রশাসক সুরেশ আগরওয়াল।তিনি জানান শপথ নিয়েছে কংগ্রেসের চার কাউন্সিলরও।পুলিশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। সেই সঙ্গে আজ পুরভবনের সামনে পুলিশের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হন কংগ্রেস নেতা নেপাল মাহাতো।


More Stories
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!