Home » মে মাসে সিনেমা হলে আসছে ‘কলকাতার হ্যারি

মে মাসে সিনেমা হলে আসছে ‘কলকাতার হ্যারি

সময় কলকাতা ডেস্কঃ গরমের ছুটিতে কচিকাঁচাদের মন জয় করতে আসছে ‘কলকাতার হ্যারি’।সোহম চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত এই সিনেমার মুক্তির তারিখ প্রকাশ্যে এসেছে।জানা গিয়েছে, সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৬ মে।


সম্প্রতি,সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সোহম।সেই ছোট্ট ভিডিয়োতেই সিনেমা মুক্তির দিন ঘোষণা করেছেন অভিনেতা সোহম। ক্যাপশনে সে লিখেছেন,’নানান ম্যাজিক,গল্প আর স্কুল গাড়ি নিয়ে শহরে আসছে কলকাতার হ্যারি ‘।ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন স্বয়ং সোহম।প্রযোজক হিসাবে এটিই প্রথম ছবি তাঁর।সোহম ও প্রিয়াঙ্কা ছাড়াও সিনেমায় অভিনয় করছেন অরিন্দম গুহ,লাবনী সরকার,ঐশিকা গুহঠাকুরতা প্রমুখেরা।


‘কলকাতার হ্যারি’ ওরফে হরিনাথ পাত্র,পেশায় একজন স্কুলগাড়ির চালক।হ্যারি পটারের মতোই ম্যাজিক দেখাতে পারে সে।এই চরিত্রে অভিনয় করেছেন সোহম।অন্যদিকে,মোহর পেশায় স্কুল শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার।তাঁর একটি ১৪ বছরের ছোট বোনও রয়েছে,নাম তিতলি।হ্যারি, মোহর ও তিতলি,এই তিন চরিত্রের বন্ধুত্বের গল্পের পাশাপাশি তাঁদের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে ‘কলকাতার হ্যারি’।

About Post Author