Home » বিজেপির রাজ্যসভার সদস্য ১০০ সংখ্যা ছুঁয়েছে,”যে কোন দলের কাছে ঈর্ষনীয়ঃ মোদী

বিজেপির রাজ্যসভার সদস্য ১০০ সংখ্যা ছুঁয়েছে,”যে কোন দলের কাছে ঈর্ষনীয়ঃ মোদী

সময় কলকাতা ডেস্কঃ ভারতীয় জনতা পার্টির ৪২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৬ এপ্রিল থেকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত নানান কর্মসুচি নেওয়া হয়েছে দিল্লির বিজেপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে বিজেপির প্রতিষ্ঠা দিবস এমন একটা সময়ে উদযাপিত হচ্ছে যা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আমাদের পার্টির কাছে। কারন এখন বিজেপি চারটি রাজ্যে ক্ষমতা ধরে রেখেছে। উপরন্তু রাজ্য সভায়  ১০০ জন সদস্য ছুঁতে চলেছে। যা তিন দশকের মধ্যে যে কোন দলের কাছে ঈর্ষনীয় । আবার আমাদের দলের কাছে প্রথমও। তিনি বলেন  “দ্রুত পরিবর্তনশীল বিশ্ব এবং বৈশ্বিক ব্যবস্থা” সহ তিনটি কারণে বিজেপির প্রতিষ্ঠা দিবস খুবই গুরুত্বপূর্ণ প্রথমত  “ভারতের জন্য, প্রতিনিয়ত নতুন সম্ভাবনার উদয় হচ্ছে,” দ্বিতীয়ত  বিজেপির সাম্প্রতিক নির্বাচনে জয়ে কয়েক সপ্তাহ আগে, বিজেপির ‘ডাবল-ইঞ্জিন সরকার (সরকার)’ চারটি রাজ্যে ফিরে এসেছে। এবং তিন নম্বর হল তিন দশক পরে কোনও দলের রাজ্যসভার সদস্য ১০০-এর সংখ্যা ছুঁয়েছে,”পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলের বিরুদ্ধেও তোপ দেগে বলেন, “বিজেপি পরিবারতন্ত্রের বিরুদ্ধে। এখন দেশের তরুণরা বুঝতে পেরেছে যে কীভাবে একটি পারিবারিক দল গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় ।’

 

About Post Author