সময় কলকাতা ডেস্কঃ ১৬ দিনে ১৪ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় ফের পেট্রোলে লিটার প্রতি দাম বেড়েছে ৮৪ পয়সা। যার ফলে শহরে পেট্রলের নতুন দাম হয়েছে ১১৫ টাকা ১২ পয়সা। অন্যদিকে, ৮১ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম হয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা। শহরের পাশাপাশি জেলাগুলিতেও পাল্লা দিয়ে বাড়ছে পোট্রোল ডিজেলের দাম। সব জেলাতেই সেঞ্চুরি করেছে পেট্রোল, কিন্তু ডিজেলের দাম অনেক জায়গাতেই সেঞ্চুরি পার করেনি। বুধবার দক্ষিণ দিনাজপুরে অবশেষে ডিজেল সেঞ্চুরি পার করল। এতদিন ৯৯ টাকার বেশি হয়নি ডিজেলের দাম। এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় ১০০ পার করল ডিজেলের দাম।

পেট্রোল-ডিজেলের গ্রাফ দেখলে বোঝা যাবে কলকাতার থেকেও দক্ষিণ দিনাজপুরে বেশি দামে বিকোচ্ছে ডিজেল। এদিন দক্ষিণ দিনাজপুর জেলায় ডিজেলের দাম ১০০ টাকা ৪৪ পয়সা। পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৫ টাকা ৭৮ পয়সা।

জ্বালানির জ্বালায় জেরবার আমজনতা। এদিকে তারকেশ্বর সহ হুগলি জেলার বেশির ভাগ পাম্পে একশো পার করে ফেলেছে ডিজেল। মঙ্গলবার তারকেশ্বরের পাম্প গুলিতে ডিজেলের দাম ছিল ৯৯ টাকা ৪২ পয়সা। মধ্যরাত থেকে ৮০ পয়সা বেড়ে দাম হয়েছে ১০০ টাকা ২২ পয়সা। মঙ্গলবার পেট্রোলের দাম ছিল ১১৪ টাকা ৭১ পয়সা। এদিকে ৮৩ পয়সা বেড়ে বুধবার দাম হল ১১৫ টাকা ৫৪ পয়সা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বাড়ায়, নিত্যদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। লাগাতার মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যদিনের জীবনে। বাজারে সব জিনিসের দাম বাড়তে শুরু করেছে হু হু করে। বাজারে গেলেই পকেটে ছ্যাকা খাচ্ছেন আমজনতা। তার মধ্যে আবার জ্বালানির মূল্য বৃদ্ধিতে রীতিমত নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। পাশাপাশি চাষের খরচও বেড়ে যাবে বলে দাবি চাষিদের। এই সময় জেলায় তৈল শস্য চাষ ও তিল চাষ করেন চাষিরা। এর ফলে তৈল শস্য চাষ করতে যন্ত্র চালিত মেশিনের সাহায্যে জমিতে চাষ দেওয়া হয় যা ডিজেল চালিত ইঞ্জিন। আর পেট্রল পাম্পে গিয়ে রোজই নতুন করে অবাক হতে হচ্ছে সকলকে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী