Home » পথ দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের!

পথ দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের!

সময় কলকাতা ডেস্কঃ পথ দুর্ঘটনা এড়াতে বুধবার এক অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলার ট্রাফিক পুলিশ।মাইক প্রচার,হ্যান্ড বিলের পর এবার দেওয়ালে চিত্র অঙ্কনের মাধ্যমে ট্রাফিক সচেতনতা করার বার্তা তুলে ধরার কাজ শুরু করল ট্রাফিক পুলিশ।পূর্ব বর্ধমান জেলার ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ।

পথ দুর্ঘটনা রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই সচতনতার প্রচার চলছে রাজ্যজুড়ে। মানুষকে সচেতন করতে প্রায়শই নানা ধরনের পরিকল্পনা নিয়ে প্রচার চালায় জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।মাইক প্রচার থেকে শুরু করে সেভ ড্রাইভ সেভ লাইফ সহ ট্রাফিক সপ্তাহও পালন করা হয় ট্রাফিক পুলিশের তরফে।এমনকি হেলমেটহীন বাইক চালকদের দেওয়া হয়েছিল হেলমেটও। বাইক জোরে চালানো এবং ট্রাফিক আইন অমান্য করার অপরাধে জরিমানাও করা হচ্ছে নিয়মিত। এত কিছুর পরেও পথ দুর্ঘটনার লাগাম টানতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ।তাই ফের পথ দুর্ঘটনা রুখতে এদিন দেওয়ালে নানা ধরনের ছবি এঁকে গাড়ি চালকদের সচেতনতা করার উদ্যোগ নিল পুলিশ।

এদিন বীরহাটা ট্রাফিক অফিসের সামনের দেওয়ালে নানা ধরনের ছবি আঁকা হয়।পাশাপাশি দেওয়ালে লেখা হয় ‘কাগজ পত্র ঠিক রাখুন ফাইন থেকে দূরে থাকুন,”খোকা বাবু যায় হেলমেট কোথায়,’জেব্রা ক্রসিং দিয়েই রাস্তা পার হও’।এখন দেখার বিষয় এত কিছুর পরেও মানুষ  কতটা সচেতন হন।

About Post Author