সময় কলকাতা ডেস্কঃ শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয় এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বুধবার মৃত্যু হয় তার।অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। এই অভিযোগকে কেন্দ্রকরে সোদপুরের এক বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। পরিবারের অভিযোগ, নাসিংহোম কর্তৃপক্ষের গাফিলতিতে তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে।

টিটাগড়ের বাসিন্দা জুলি কুমারী। টিটাগড় আর বিদ্যালয়ের উচধমিক পরিক্ষার্থী জুলি। ৩ তারিখ আচমকা শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় তাকে সোদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার রক্তের প্রয়োজন হওয়ায় পরিবারের তরফ থেকে দু’বোতল রক্ত হাসপাতালকে দেওয়া হয়। যদিও পরিবারের অভিযোগ সেই রক্ত রোগীকে দেওয়া হয়নি। সোমবার হাসপাতালে বসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয় জুলি কুমারী।

পরিবারের দাবি, বুধবার সকালবেলায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে রোগীর পরিবারকে জানানো হয়, রোগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং দ্রুত তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার জন্য। পরিবারের অভিযোগ, রোগীর পরিবার তাকে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তার এক ঘন্টা আগে মৃত্যু হয়েছে বলে জানায়। তারপরই রোগীর পরিবার ক্ষোভে ফেটে পড়ে। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। তাঁদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির এবং রোগী স্থানান্তরিত করতে দেরি হওয়ার জন্যই মৃত্যু হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী