Home » আর কিছুদিনের মধ্যেই সমুদ্রে তলিয়ে যেতে পারে সিটি অফ জয় কলকাতা

আর কিছুদিনের মধ্যেই সমুদ্রে তলিয়ে যেতে পারে সিটি অফ জয় কলকাতা

সময় কলকাতা ডেস্কঃ আর কিছুদিনের মধ্যেই সমুদ্রে তলিয়ে যেতে পারে সিটি অফ জয় কলকাতা। ভূতত্ত্ববিদ সঞ্জীব করের মন্তব্য ঘিরে এমনই চাঞ্চল্য ছড়িয়েছে ।তাঁর দাবি ,এই মুহূর্তে বয়স যাদের ৪০ থেকে ৪৫ বছর ,তারা দেখতে পাবেন কলকাতা কিভাবে জলের তলায় চলে যাচ্ছে। তিনি বলেন ,কলকাতার মাটির নিচের অংশ অনেকটাই ফাঁপা। পাশাপাশি কলকাতার ভূখণ্ড যে পরিমাণ ভার বহন করতে পারে তার থেকে অনেক বেশি চাপ পড়েছে ইদানিং । সেই কারণেই দেখা যাচ্ছে কলকাতার রাস্তায় মাঝে মধ্যেই ধ্বস নামছে।  আসলে মাটির নিচের অংশ অনেকটাই ফাঁপা। সেই কারণেই এই ঘটনাগুলো ঘটছে ।একটি নির্দিষ্ট তালিকাও বানিয়েছেন সুজিত কর, তাঁর দাবি এই মুহূর্তে দক্ষিণ কলকাতার পুরোটাই অত্যন্ত বিপদজনক। পাশাপাশি সল্টলেক, রাজারহাট, সাউথ সিটি, দমদম,পার্কসার্কাস, ধর্মতলা, বিপদসীমাযর মধ্যে রয়েছে। পুরো কলকাতায় ডুবে যেতে পারে মাত্র ১৫ বছরের মধ্যে। দেশের ২২ কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে ঘরবাড়ি হারাতে পারেন, বলে আশঙ্কা প্রকাশ করেছেন। সঞ্জীববাবুর কথায় বঙ্গোপসাগর গ্রাস করতে পারে শহর কলকাতা কে ।নাসার পিসিসি ক্লাইমেট চেঞ্জ রিপোর্টে ,কলকাতা কে নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তিনি আরো বলেছেন সমুদ্রের জলের উচ্চতা ক্রমশ বাড়ছে, গঙ্গার সর্বোচ্চ উচ্চতা থেকে কলকাতা শহরের উচ্চতা মাত্র হাফ মিটার বেশি। পরবর্তীকালে সমুদ্রের জলের উচ্চতা আরো বৃদ্ধি পাবে। তাহলে কলকাতায় প্রতিদিনই জোয়ারের জল ঢুকতে থাকবে। উল্লেখ্য 2070 সালে কলকাতার চেহারা কি হতে চলেছে তা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিয়ে, একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছিল। আর ওই তথ্যচিত্রে ২০৭০ সালের মধ্যে গঙ্গার জল সম্পূর্ণ লবণাক্ত, হয়ে যেতে পারে বলে বলা হয়েছে।

পাশাপাশি উল্লেখ্য, কলকাতার তলার মাটি এমনিতেই নরম। তারপরে ইস্ট কলকাতা ওয়েট ল্যান্ড।  বিশেষ করে, বিধান নগর যেভাবে তৈরি করা হয়েছিল, একটা বিরাট অংশের জলাভূমিকে কচুরিপানা বালি এবং মাটি দিয়ে ভরাট করা হয়েছিল, যা পরিবেশের জন্য অত্যন্ত খারাপ হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন যদি কোনদিন আড়াই রিকটার স্কেলে ভূমিকম্প হয়, এবং তার এপিসেন্টার যদি কলকাতা হয়, তাহলে কোনোভাবেই কলকাতাকে আর বাঁচানো সম্ভব নয়।

পাশাপাশি মাটির তলার যে জলস্তর ক্রমশই কমে আসছে, তার ফলস্বরূপ মাটির তলা ফাঁকা হয়ে যাচ্ছে। আরো বহু কারণ আছে, যেমন কলকাতায় মেট্রোরেল চালাবার জন্য মাটির তলার বিরাট একটা অংশ আলগা হয়েছে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য গঙ্গার তলা দিয়ে যে বোরিং করা হয়েছে, তাও প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করবে বলে বিজ্ঞানীদের ধারণা। এই সমস্ত বিষয় গুলো সাধারণ মানুষ তথা বিজ্ঞানীদের যথেষ্ট ভাবাচ্ছে।

About Post Author