সময় কলকাতা ডেস্ক: ফের করোনা আতঙ্ক! এক সপ্তাহ হয়নি দেশে সম্পূর্ণভাবে উঠে গিয়েছে করোনা বিধি নিষেধ। তার মধ্যেই আবার করোনার নয়া ভ্যারিয়েণ্টের হদিশ মিলল ভারতে। বুধবার মুম্বাইয়ের একব্যক্তির শরীরে খোঁজ পাওয়া যায় এই নতুন প্রজাতির। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই এই নয়া প্রজাতির সম্পর্কে সচেতন করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা।
বলা হয়েছিল, ওমিক্রনের বিশেষ প্রজাতি BA.1, BA.2 সংমিশ্রণে তৈরি এই প্রজাতি। যা ওমিক্রনের থেকে আরও দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম। তারপর থেকেই কপালে ভাঁজ পড়েছে চিকিত্সক ও বিশেষজ্ঞদের। বলা বাহুল্য, দেশে প্রবেশ করার পর থেকেই দ্রুত ছড়িয়ে পড়েছিল ওমিক্রন। তবে তেমন কোনও উপসর্গ কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার মতো ঘটনা ঘটেনি। তবে সেই ভ্যারিয়েণ্টের হাত ধরেই দেশে এসেছিল তৃতীয় ঢেউ। তবে এবার নতুন প্রজাতির মাধ্যমেই জোড়াল হচ্ছে চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা? সেদিকেই নজর রয়েছে সকলের।
চলতি বছরের শুরুতে ব্রিটেনে করোনার এই নতুন স্ট্রেনের সন্ধান মেলে। তবে এখনও পর্যন্ত এই XE ভ্যারিয়েণ্টের নতুন কোনও লক্ষন দেখা যায়নি। প্রথম ওয়েভ থেকেই যেসব সমস্যা দেখা দিয়েছিল এখনও সেগুলিই রয়ে গিয়েছে। যার মধ্যে প্রধান হল জ্বর, সর্দি, কাশি,ক্লান্তি, মাথাধরা, ও ঠাণ্ডা লাগার মতো সমস্যা। তাছাড়া নতুন করে কিছু শোনা যায়নি।
চলতি বছরের শুরু থেকেই দেশে ফের শক্তি বাড়িয়েছিল করোনা। তবে প্রথম থেকেই কঠোর বিধিনিষেধ আরোপ করায় এবং টিকাকরণের জোর দেওয়ায় বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে কোভিড গ্রাফ। কমেছে আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে শিথিল হয়েছে কোভিডবিধি। খুলতে শুরু করেছে একাধিক স্কুল। এমত অবস্থায় ফের করোনার হাতছানি তবে কি আবারও ভয়ানক কিছু অপেক্ষা করে আছে, চিন্তায় স্বাস্থ্য মহল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর