Home » আমাদের গবেষণা পৃথিবীর মঙ্গলের জন্যই, সেই মানুষই অমঙ্গল চাইছে পৃথিবীর

আমাদের গবেষণা পৃথিবীর মঙ্গলের জন্যই, সেই মানুষই অমঙ্গল চাইছে পৃথিবীর

সময় কলকাতা ডেস্কঃ হাড়হিম করা ঠান্ডা তারই মাঝে একবার রাত দুটো সকাল সাতটায় নিয়ম করে ঘুম ভেঙে যেত, তাদের পরিবারের সঙ্গে কথা বলার জন্য।আদৌ তারা বেঁচে আছে কিনা, সেই খবরটা নেওয়ার জন্য। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ঠিক এই কথাই জানিয়েছেন বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ভার্নাডস্কি অ্যান্টার্কটিক ঘাঁটি থেকে এক ডজন ইউক্রেনীয় বিজ্ঞানী।ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিস্থিতিতে এই মুহুর্তে আন্টার্কটিকায় গবেষণা রত ইউক্রেনের এক ডজন আবহাওয়া বিজ্ঞানী। তাদের মধ্যে আবহাওয়াবিদ আনাস্তাসিয়া চিহারেভা সংবাদ সংস্থাকে আরও জানিয়েছেন যে আমাদের জন্মভমি ইউক্রেনকে যখন রাশিয়া আক্রমন করল তখন আমরা সেখানে বসে অসহায়ত্বের ব্যাথা অনুভব করেছি।”শুরুতে, আমরা কয়েক রাত ঘুমোতে পারিনি। পুরো সময় আমরা আমাদের বাড়ির শহরগুলির খবর অনুসরণ করছিলাম,”তারপর যখন পুরোদমে যখন রাশিয়া আক্রমন শুরু করল তখন আমরা রাতে ঘুমতে পারতাম না, চোখের জল ফেলতাম আর ভাবতাম আর কোনদিন তাদের সঙ্গে দেখা হবে কিনা।ভাবতাম তাদের রাত টুকু কাটল কিনা। এখন অবশ্য অভ্যস্ত হয়ে গেছি।” এখন সকালে উঠে একবার খবর নিই আর রাতে ঘুমতে যাওয়ার আগে একবার খবর নিই।এখন এই ভাবেই আমাদের দিন কাটে। শুধু একটাই আক্ষেপ আমরা আমাদের গবেষণা চালিয়ে যাচ্ছি পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য, আর সেই মানুষই আমাদের দেশের আত্মীয় পরিজনদের কি নির্মম নির্বিচারে হত্যা করছে।এর শেষ কোথায় জানিনা। আর কতদিন মানুষ যুদ্ধের খেলা খেলবে।পৃথিবীতে কবে ফিরবে শান্তি জানিনা ।

 

 

 

About Post Author