সময় কলকাতা ডেস্কঃ গত এক সপ্তাহ ধরেই ঘটনাবহুল পাকিস্তানের (Pakistan Crisis) জাতীয় রাজনীতি। প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভাঙলেও, নিস্তার নেই ইমরান খানের (Imran Khan)। সুপ্রিম কোর্টের নির্দেশে ফের বসছে পাক সংসদের নিম্নকক্ষ। পাশাপাশি বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি শনিবার সকাল ১০টায়।
আর গোটা এই টালমাটাল পরিস্থিতির জন্য ইমরান খানের সিদ্ধান্তকেই দুষেছে পাক সুপ্রিম কোর্ট। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব অসাংবিধানিক নয়, এমনটাই জানিয়েছে সে দেশের শীর্ষ আদালত।
এদিকে, যদিও আস্থা ভোটে ইমরান খান হারেন, তাহলে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী যাকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে সরানো হবে। এর আগে দুই প্রধানমন্ত্রী, তাঁদের বিরুদ্ধে ডাকা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির আগেই ইস্তফা দিয়েছিলেন। তবে দেশের শীর্ষ আদালতের রায় পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গেলেও পিচ ছাড়তে নারাজ ইমরান। শেষ বল পর্যন্ত তিনি খেলে যাবেন। এমনটাই ট্যুইটে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী।
এদিকে, সরকারিভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের অপসারণের নির্দেশিকা জারি করা হল। সার্কুলার জারি করে জানিয়ে দিল পাকিস্তান ক্যাবিনেট সচিবালয়। তবে এর প্রেক্ষিতে ইমরান খান কোনও জবাব দেননি এখনও।যদি ইমরান খানকে গদিচ্যুত হতেই হয় তাহলে সে জায়গায় প্রধানমন্ত্রী হিসাবে নাম উঠে আসছে বিরোধী নেতা শহবাজ শরিফের নাম ।
উল্লেখ্য, রবিবার সকাল থেকেই একের পর এক নাটকীয় মোড় দেখা গিয়েছে পাকিস্তানের জাতীয় সংসদে আস্থা ভোটকে ঘিরে। এদিনই ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাশিম খান সুরি। তিনি বলেছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সেই দেশের সংবিধানের ৫ নম্বর ধারার পরিপন্থী।
সেদিনই ইমরান খান জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন, তিনি পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে সংসদ ভেঙে দেওয়ার আর্জি জানিয়েছেন। একইসঙ্গে দেশের প্রধানমন্ত্রী বেছে নেওয়ার জন্য সাধারণ মানুষকেই যাতে অধিকার দেওয়া হয়, তার জন্য দ্রুত নির্বাচনের দাবিও জানান।
আর তাঁর এই দাবি মেনেই প্রেসিডেন্ট আরিফ আলভি পাক সংসদ ভেঙে দিয়েছিলেন। পাক সরকার ঘোষণা করে, আগামী তিন মাসের মধ্যেই নির্বাচন হবে। আর ঠিক তার পরক্ষণেই বদলে গেল সব হিসেব।


More Stories
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক