সময় কলকাতা ডেস্ক : জমি বিবাদকে কেন্দ্র করে রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে মাটিয়া থানার উত্তর দেবীপুর গ্রামে। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পরই বাড়ি থেকে পালিয়ে প্রাণে বেঁচেছেন ওই তৃণমূল কর্মীর পরিবার । তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছে অভিযুক্ত প্রতিবেশী পরিবার।

অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় দুটিই বাড়ি। বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র সবটাই আগুনে ভস্মীভূত হয়ে যায় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে মাটিয়া থানার পুলিশ।ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী মণ্ডল পরিবারের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিবাদ চলছিল গাজী পরিবারের । যা একসময় আদালত পর্যন্ত গড়ায় ।উল্লেখ্য,গাজী পরিবারের সদস্য আরফান শেখ ও ফজের আলী গাজী এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। অভিযোগ ,প্রতিবেশী মুনসুর মণ্ডল, আলা নাসির মণ্ডল, লাল্টু মণ্ডলরাই একত্রিত হয়ে রাতের অন্ধকারে গাজী পরিবারের সদস্যদের পুড়িয়ে মারবার চেষ্টা করে। আগুন ছড়িয়ে পড়বার আগে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন গাজী পরিবারের সদস্যরা। তবে এই অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মণ্ডল পরিবারের সদস্যরা। অভিযুক্ত ওই পরিবারের দাবি আমরা এই ঘটনার সঙ্গে যুক্ত নই। বিষয়টি এখন আদালতে বিচারাধীন। ঘটনায় অহেতুক রাজনৈতিক রং লাগানো হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী